Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Bharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে

দেখা যায় এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকেও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গাঙ্গুলিবাগান এলাকায়। তবে কর্মসূচি চলবে বলেও  বার্তা দেন তিনি। 

Bharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে

গাঙ্গুলি বাগানে তুলকালাম

শেষ আপডেট: 9 July 2025 11:12

দ্য ওয়াল ব্যুরো:  শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। বনধ সফল করতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) আহত হয়েছেন বলে অভিযোগ।

ঘটনার জেরে গাঙ্গুলিবাগান মোড়ে পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ, একের পর এক দোকানে ঢুকে শাটার নামিয়ে দেওয়া হয়। সৃজনকে চ্যাংদোলা করে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। ধাক্কাধাক্কিতে সৃজনের পরনের শার্ট ছিঁড়ে যায়। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, তিনি আহত হয়েছেন।

সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharya) অভিযোগ, বিজেপিকে খুশি করতে বনধ ব্যর্থ করতে চাইছে তৃণমূল। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, একশো দিনের কাজ, মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাকা হয়েছে, তাহলে কেন রাজ্যের শাসক দল বিরোধিতা করছে। একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন বাম নেতা। পুলিশকে 'টায়ার চোর' বলেও কটাক্ষ করেন তিনি।

পুলিশের সঙ্গে হাতাহাতিতে বনধ সমর্থনকারী এক মহিলাও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সরকারি বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় বাম সমর্থকরা। পুলিশের তরফে জানানো হয়, 'আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। অশান্তি যাতে না হয় সেইদিকেই নজর রাখা হচ্ছে।' 

এদিন সকাল থেকেই ধর্মঘট ঘিরে বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। বনধ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই জলপাইগুড়িতে ১৫ জন ধর্মঘটিদের গ্রেফতার করা হয়।

রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হয় যাত্রীরা।  শিয়ালদহ মেন লাইন- বেলঘরিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। মাঝ পথেই থেমে যায় ট্রেনের চাকা। পুলিশ এসে ধর্মঘটিদের সরাতে চাইলে শুরু হয় বচসা, সেই থেকে হাতাহাতি। এরফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। শিয়ালদহের দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয়। যাদবপুর স্টেশনেও দেখা যায় একই ছবি।

এদিকে আজ সরকারি দফতরে হাজিরা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ নবান্নের। পাশাপাশি খোলা থাকবে স্কুলগুলিও, এই মর্মে মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।


```