Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সেলিমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে যৌনকর্মীরা, এলাকায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো: অসম্মান করার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা (Sex workers)। বুধবার দুপুরে একদল যৌনকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে সিপিএমের রাজ্য সম্পাদক ম

সেলিমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে যৌনকর্মীরা, এলাকায় শোরগোল

শেষ আপডেট: 9 August 2023 11:58

দ্য ওয়াল ব্যুরো: অসম্মান করার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা (Sex workers)। বুধবার দুপুরে একদল যৌনকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বাড়ি ঘেরাও করেন।

সিপিএম নেতার মন্তব্যের প্রতিবাদে স্লোগানও দিতে থাকেন যৌন কর্মীরা (Sex workers)। পুরো ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

ঘটনার সূত্রপাত, সিপিএমের রাজ্য সম্পাদকের একটি টুইটকে ঘিরে। সম্প্রতি বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্কিন মুলুক সফরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে শেয়ার করেন অভিষেক। ওই ছবির সূত্র ধরেই অভিষেককে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ ওঠে সেলিমের (Md Salim)  বিরুদ্ধে।

টুইটের লেখায় ইংরেজিতে 'প্রস্টিটিউট' শব্দের উল্লেখ ছিল। যার বাংলা অর্থ  'পতিতা'। পরিস্থিতি স্বাভাবিক করতে পরে ফেসবুক নিজের পোস্টে 'যৌনকর্মী' (Sex workers) শব্দ ব্যবহার করেন সেলিম। তাতেও বিতর্ক থামেনি। বরং ঘটনার প্রতিবাদে এদিন তাঁর বাড়ি ঘেরাও করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাজ্যের একজন দ্বায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে উনি এমন মন্তব্য কীভাবে করলেন সেই প্রশ্নও তোলেন যৌনকর্মীরা।

যদিও এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আদৌ তিনি বাড়িতে আছেন কী না, তা স্পষ্ট নয়। তবে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী


```