Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পা-এর আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র, বিদেশি মহিলা-সহ নয়ডায় গ্রেফতার ৩৫

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ অফিসারদের নাকের ডগায় শহর জুড়ে রমরম করে চলছিল মধুচক্র। ঝকঝকে স্পা-এর সাইন বোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা অনেক দিনই বুঝেছিলেন এলাকার মানুষ। খবর পৌঁছেছিল পুলিশের কানেও। রবিবার সারা রাত শহরের প্রায় ১৪টি সাঁলো, স্পা

স্পা-এর আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র, বিদেশি মহিলা-সহ নয়ডায় গ্রেফতার ৩৫

শেষ আপডেট: 30 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ অফিসারদের নাকের ডগায় শহর জুড়ে রমরম করে চলছিল মধুচক্র। ঝকঝকে স্পা-এর সাইন বোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা অনেক দিনই বুঝেছিলেন এলাকার মানুষ। খবর পৌঁছেছিল পুলিশের কানেও। রবিবার সারা রাত শহরের প্রায় ১৪টি সাঁলো, স্পা-তে আচমকা হানা দিয়ে ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দেশি-বিদেশি মিলিয়ে ২৫ জন মহিলা। ঘটনা নয়ডার। পুলিশ জানিয়েছে, নয়ডার কমার্শিয়াল হাব সেক্টর ১৮-এর জায়গায় জায়গায় স্পা-এর আড়ালে চলছিল দেহ ব্যবসা। তল্লাশি চালিয়ে এমন ১৪টি স্পা থেকে গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। ধৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২৫ জন মহিলা। তদন্তকারীরা জানিয়েছেন, এই ২৫ জন মহিলার মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের বাসিন্দা। অন্য দেশও রয়েছে। নয়ডার গৌতম বুদ্ধ নগরের পুলিশ সুপার বিনীত জয়সওয়াল বলেছেন, শহরের বুকে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছে এমন খবর আগেই ছিল। পুলিশের শীর্ষ আদিকারিক বৈভব কৃষ্ণার নির্দেশেই নয়ডার সেক্টর ১৮-তে তল্লাশি চালানো হয়। রবিবার মাঝরাত অবধি চলে তল্লাশি অভিযান। পুলিশ সুপারের কথায়, এলাকার সবকটি সাঁলো, স্পা-তে তল্লাশির জন্য তৈরি হয়েছিল ১৪টি টিম। যাঁদের মধ্যে ছিলেন সাত জন সার্কল অফিসার, আট জন স্টেশন হাউস অফিসার, ৩০ জন সাব ইনস্পেকটর, তা ছাড়া মহিলা ও পুরুষ কনস্টেবল। স্পা সেন্টারগুলি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ এক লক্ষ টাকা, বিয়ারের বোতল, ব্যবহার করা এবং অব্যবহৃত কন্ডোম এবং আরও অনেক আপত্তিকর জিনিস। মে মাসে দিল্লির রোহিণী এলাকার একটি অভিজাত শপিং মলের স্পা-এর আড়ালে চলা মধুচক্র ফাঁস করে দিল্লির মহিলা কমিশন। সেখান থেকে ১১ জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে বিভিন্ন আপত্তিকর জিনিসপত্রও বাজেয়াপ্ত করে পুলিশ।

```