Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলেই যৌনশিক্ষা, নতুন পাঠক্রম চালু করছে মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: স্কুল স্তরে যৌনশিক্ষা চালু করতে উদ্যোগী হল কেন্দ্র। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন থেকে এইচআইভি প্রতিরোধ, যৌন সংক্রামক ব্যধি সম্পর্কে সচেতন করাই শুধু নয় নারী-পুরুষের মিলনের বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কিশোর-কিশোরীদের জানাতেই এ

স্কুলেই যৌনশিক্ষা, নতুন পাঠক্রম চালু করছে মোদী সরকার

শেষ আপডেট: 18 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্কুল স্তরে যৌনশিক্ষা চালু করতে উদ্যোগী হল কেন্দ্র। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন থেকে এইচআইভি প্রতিরোধ, যৌন সংক্রামক ব্যধি সম্পর্কে সচেতন করাই শুধু নয় নারী-পুরুষের মিলনের বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কিশোর-কিশোরীদের জানাতেই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। সব স্তরের স্কুল পাঠ্যে যৌনশিক্ষা চালুর জন্য যৌথভাবে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ম মন্ত্রক ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ১২ ফেব্রুয়ারি এই মর্মে বৈঠকও হয়। সার্বিকভাবে এই পাঠক্রম চালু করার আগে পড়ুয়াদের যৌনশিক্ষার খুঁটিনাটি জানাতে উদ্যোগ নেবে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য যৌনশিক্ষার মডিউল চালু করা হবে। আবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য থাকবে অন্য মডিউল। বছর তেরো আগে স্কুলে যৌনশিক্ষা চালু করতে উদ্যোগী হয়েছিল তৎকালীন রাজ্য সরকার। পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি হয়েছিল ‘জীবনশৈলী’। তবে নানা তর্ক-বিতর্ক ও পরিকল্পনা না থাকায় সেটা বন্ধ হয়ে যায় অচিরেই। কীভাবে পড়ুয়াদের সামনে যৌনশিক্ষার প্রয়োজনীয় পাঠ তুলে ধরবেন শিক্ষক-শিক্ষিকারা তার কোনও নির্দিষ্ট গাইডলাইন এতদিন ছিল না। বয়ঃসন্ধিকালেই ছেলেমেয়েদের যৌনতা নিয়ে আগ্রহ তৈরি হয়। তাই এই বিষয়টা কতটা সংবেদনশীলভাবে তুলে ধরা হবে সেই নিয়ে আলোচনা চলছে সর্বস্তরে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিলেবাসের পাঠের বাইরে এই যৌন শিক্ষার ক্লাস চলবে ২৪ সপ্তাহ। শিশুদের কমিকস বই, নাটক, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়ুয়াদের স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত ধারণা দেওয়া হবে। এই পাঠক্রমে থাকবে ১১টিরও বেশি মডিউল। যেখানে দুটি মানুষের ঘনিষ্ঠতার প্রতি স্বাস্থ্যকর ইতিবাচক শিক্ষা দেওয়া হবে পড়ুয়াদের। পরস্পরকে সম্মান জানানোর কথাও বলা হবে এই ক্লাসে।  ক্লাসরুমে যৌনশিক্ষার পাঠ থেকেই লিঙ্গসাম্যের ধারণা দেওয়া হবে ছাত্রছাত্রীদের। যৌনতাকে পুঁজি করে সমাজে যে বিকৃতি চলছে, সে সম্পর্কে চেতনা আনার চেষ্টাও হবে। ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন কতটা বর্বর প্রথা সেটা শিশুমনে গেঁথে দেওয়ার চেষ্টা হবে। স্কুল স্তরে যৌনশিক্ষার পাঠ চালু করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষাকারাও। তাঁরা বলছেন, যৌন অভিজ্ঞতা যে একটি মূল্যবান অভিজ্ঞতা, তার পূর্ণতা প্রাপ্তির জন্য উপযুক্ত সময় ও সঙ্গী নির্বাচন জরুরি, এটাও বোঝানো দরকার। নিজের শরীরের প্রতি নিজের অধিকার যেমন, তেমনি অন্যের মন ও শরীরের উপর দখলদারির মনোভাব যাতে না আসে, সে কথাও বলা যায় এখানেই। পাশাপাশি, যৌন সংক্রামক ব্যধি সম্পর্কে সচেতন করা, মেয়েদের ঋতুচক্র, নারী স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে ধারণাও দেওয়া যাবে এই ক্লাসগুলিতে। বিশেষজ্ঞরা বলছেন, স্কুল স্তরে যৌন শিক্ষা জরুরি। রূপান্তরকামী ও সহকামীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে। সেটাও শেখানো হবে এই পাঠক্রমেই। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের সূত্রপাত থেকেই ছাত্রছাত্রীর জানা দরকার যে শরীর তার জীবনে প্রতিবন্ধক নয়। বিশেষ করে মেয়েদের এ বিষয়ে সম্পূর্ণ নেতিবাচক একটি ধারণা তৈরি করে দেয় সমাজ। সেই ধারণা থেকে মেয়েদের বের করে আনা যাবে সহজেই।

```