দ্য ওয়াল ব্যুরো : মুণ্ড এক জায়গায়, আর এক জায়গায় ধড়।
মুম্বইয়ের এক হোটেলে কাজ করত ১৯ বছরের বিকাশ ভাবধানে। মঙ্গলবার মহারাষ্ট্রের পালঘর জেলার নাল্লাসাপোরায় এক নালাইয় পাওয়া যায় তার মুণ্ডহীন ধড়। অন্যত্র তার দেহটি প্ল্যাস্টিক দিয়ে মোড়া অবস্থায় পাওয়া যায়। তুলিঞ্জ থানার পুলিশ অজ্ঞায়পরিচয় খুনিদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করেছে।
কেন তাকে খুন করা হয়েছে জানা যায়নি। তবে পুলিশের ধারণা সে কোনও অন্ধবিশ্বাসের শিকার হয়ে থাকতে পারে।