Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়, কলকাতায় ৪২ ডিগ্রি ছাড়াতে পারে

কলকাতায় আরও গরম পড়বে? আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুরের।

আজ অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়, কলকাতায় ৪২ ডিগ্রি ছাড়াতে পারে

কলকাতায় আরও গরম পড়বে।

শেষ আপডেট: 28 April 2024 10:17

দ্য ওয়াল ব্যুরো: একটানা কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সেই ২০১৪ সালে এমন আবহাওয়ার এমন চরম পরিস্থিতি দেখা গিয়েছিল।

আবহাওয়াবিদরা বলছেন, গত ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে। একটানা এমন গরম এবং তাপপ্রবাহ আগে কখনও হয়নি মহানগরে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গরম পড়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার করে ফেলেছে। বেলা আড়াইটের ওয়েদার বুলেটিন দেখিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় গরম ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেও গরম, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা আছে।

এখন রোজই তপ্ত সকাল। জ্বালাপোড়া দুপুর। সন্ধেবেলাও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গরম হাওয়া। কলকাতা যেন মরুভূমি হয়ে গেছে। সূর্যের গনগনে তেজ চামড়া পুড়িয়ে দিচ্ছে। আবহাওয়ার রিপোর্ট বলছে, রাজস্থানের জয়পুরের থেকেও বেশি গরম কলকাতায়। জয়পুরে যখন ৩৬-৩৮ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে, কলকাতায় তখন তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি ছোঁবে বলে লাফ দিচ্ছে। তাই আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। রাস্তায় বেরোতে হলে ছাতা নিতেই হবে। মাথা-মুখ ঢেকে রাখলে ভাল। বারে বারে জল খেতে হবে। সঙ্গে ওআরএস রাখলে ভাল হয়।

উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবারের পর থেকে আবহাওয়া কিছুটা বদলাতে পারে। মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে তা এখনও জানা যায়নি।


```