Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভোররাতে দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন, বিস্ফোরণ, ধ্বংসস্তুপে আটকে দমকলকর্মীরাও

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোর সাড়ে সাড়ে ৪টে। পশ্চিম দিল্লির উদ্যোগনগরে পিরাগারহির একটি কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। বিকট বিস্ফোরণে ভেঙে পড়ে কারখানার একটি অংশ। ধ্বংসস্তুপে আটকে পড়েন বেশ কয়েকজন কর্মী। তাঁদের উদ্ধার করতে গিয়ে আটকে পড়ে

ভোররাতে দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন, বিস্ফোরণ, ধ্বংসস্তুপে আটকে দমকলকর্মীরাও

শেষ আপডেট: 1 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোর সাড়ে সাড়ে ৪টে। পশ্চিম দিল্লির উদ্যোগনগরে পিরাগারহির একটি কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। বিকট বিস্ফোরণে ভেঙে পড়ে কারখানার একটি অংশ। ধ্বংসস্তুপে আটকে পড়েন বেশ কয়েকজন কর্মী। তাঁদের উদ্ধার করতে গিয়ে আটকে পড়েন দমকলকর্মীরাও। আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। দমকল সূত্রে খবর, কারখানায় মজুত প্রচুর পরিমাণ দাহ্য বস্তুর কারণে আগুন বিধ্বংসী চেহারা নিয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ছে কারখানার বাকি অংশে। খসে পড়ছে কংক্রিটের চাঙড়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকেল ৭টি ইঞ্জিন। পরে পরিস্থিতির আরও অবনতি হলে পৌঁছয় আরও ২৮টি ইঞ্জিন। প্রাণহানির খবর এখনও অবধি মেলেনি। ধ্বংসস্তুপে অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেছেন, "এই ঘটনায় আমি দুঃখিত। দমকলকর্মীরা চেষ্টা করছেন। আটকে পড়াদের দ্রুত উদ্ধার করা হবে।" গত ডিসেম্বরেই বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দিল্লিতে। পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকায় ভয়াবহ আগুন লাগে একটি প্লাইউডের কারখানায়। উত্তর-পশ্চিম দিল্লির কিরারা এলাকায় একটি কাপড়ের গুদামে আগুন লেগে মৃত্যু হয় ৯ জনের, আহত হন ১০ জন। তার আগে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডি এলাকার চারতলা বাড়ির তিনতলায় আগুন লাগে। সেই সময় বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। ব্যাগ, জুতো তৈরির ওই কারখানায় প্লাস্টিক, রেক্সিনের মতো দাহ্য বস্তু জমা করা ছিল প্রচুর পরিমাণে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনতলা ও চারতলায়। দরজা, জানলা বন্ধ থাকার কারণে বাইরে বেরিয়ে আসতে পারেননি অধিকাংশই। ঝলসে যান অন্তত ৬৩ জন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে মৃত্যু হয় ৪৩ জনের। পুলিশ ও দমকল বাহিনীর কর্তারা জানিয়েছেন, কারখানার ভিতরে বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। তারপর দাহ্য বস্তু থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে। কারখানার মালিক রেহান ও ম্যানেজার ফুরকানকে গ্রেফতার করা হয়।

```