Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শনি-রবিতে শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, চলবে মেরামতির কাজ, ফের ভোগান্তির আশঙ্কা

আগামী শনি ও রবিবার আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।

শনি-রবিতে শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, চলবে মেরামতির কাজ, ফের ভোগান্তির আশঙ্কা

শনি-রবিতে শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 14 June 2024 21:46

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মেরামতি এবং সিগন্যালিংয়ের কাজের জন্য চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন ট্রেন যাত্রীরা। এমনকী নির্দিষ্ট সময়ের পরও স্বাভাবিক হয়নি পরিষেবা। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। আগামী শনি ও রবিবার আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম ও বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। একইসঙ্গে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন দুটি লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। যার জন্য ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল সূত্রের খবর, শনিবার শিয়ালদহ ডানকুনি লাইনে আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল বাতিল থাকবে। রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে বাতিল থাকছে, আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল। অন্যদিকে, শনিবার বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। শনিবার এই ট্রেনগুলি দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে।  

শুধু উত্তর নয়, সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির কাজ চলবে। যার জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। যদিও এই মেরামতির কাজের জন্য কোনও লোকাল ট্রেন বাতিল করা হয়নি। তবে শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে, একইসঙ্গে পরের দিন ভোরে মগরাহাট থেকেই শিয়ালদহের উদ্দেশে ওই লাইনের প্রথম ট্রেনটি ছাড়বে।

যদিও শুধু আগামী শনিবার-রবিবার নয়, জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত প্রত্যেক সপ্তাহান্তে এই মেরামতির কাজ চলবে বলে জানিয়েছে পূর্ব রেল। তাই যাত্রীদের হয়রানি যে চলতে থাকবে তা বলাই বাহুল্য।


```