বালেশ্বরে রেল দুর্ঘটনা: বাতিল একাধিক ট্রেন, রুট বদলাচ্ছে কয়েকটি এক্সপ্রেসও
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। তিনটি ট্রেন তছনছ হয়ে গেছে। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও ট্রেনের কামরায় আটকে বহু মানুষ। রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে এখনও ভাঙা খেলনা গাড়ি
শেষ আপডেট: 3 June 2023 07:09
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। তিনটি ট্রেন তছনছ হয়ে গেছে। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও ট্রেনের কামরায় আটকে বহু মানুষ। রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে এখনও ভাঙা খেলনা গাড়ির মতো পড়ে রয়েছে বগিগুলো। যতক্ষণ না উদ্ধারকাজ শেষ হবে, ততক্ষণ সেই বগিগুলি সরানো যাবে না। আর যার জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেন আংশিক বাতিল ঘোষণা হয়েছে, আর কিছু ট্রেন রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল
- ১২৮৩৮- পুরী-হাওড়া এক্সপ্রেস
- ১৮৪১০- পুরী-শালিমার এক্সপ্রেস
- ০৮০১২- পুরী-ভঞ্জপুর স্পেশাল এক্সপ্রেস
- ১৮০২১- খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস
কোন কোন ট্রেন আংশিক বাতিল ঘোষণা হয়েছে
- ১৮০২২- খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস। এই ট্রেনটি ২ তারিখ খুরদা রোড থেকে ছেড়েছে। বৈতরণী রোড পর্যন্ত আসবে ট্রেনটি।
- ১২৮৯২- ভুবনেশ্বর-বানগিরিপসি এক্সপ্রেস। শুক্রবার ভুবনেশ্বর থেকে ছেড়েছে। জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত আসবে এই ট্রেনটি।
- ১২৮৯১- বানগিরিপসি-ভুবনেশ্বর এক্সপ্রেস। বানগিরিপসি থেকে শনিবার ছাড়ার কথা থাকলেও, সেটি জাজপুর কেওনঝড় রোড থেকে ভুবনেশ্বরের দিকে চলে যাবে।
- ০৮৪২১- ভুবনেশ্বর-বালেশ্বর মেমু। ট্রেনটি জেনাপুর পর্যন্ত আসবে।
- ০৮৪২২- বালেশ্বর-ভুবনেশ্বর মেমু। ট্রেনটি জেনাপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাবে।
কোন কোন ট্রেনের রুট পাল্টেছে
- ০৩২২৯- পুরি-পাটনা স্পেশাল ট্রেন।
- ১৮০৪৮- ভাস্কো-দা-গামা-হাওড়া অমরাবতি এক্সপ্রেস।
- ২২৮৫০- সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস।
- ১২৮০১- পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস।
- ১৮৪৭৭- পুরী-হৃষিকেশ উৎকল এক্সপ্রেস
- ২২৮০৪- সম্বলপুর-শালিমার এক্সপ্রেস
- ১২৫০৯- বেঙ্গালুরু-গুয়াহাটি
- ১৫৯২৯- তম্বারাম-নিউ তিনশুকিয়া এক্সপ্রেস
করমণ্ডল দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ২৮০, আহত ৯০০-র বেশি! কামরায় আটকে রয়েছেন বহু