Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘূর্ণিঝড়ের দাপটে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রেল

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি।

ঘূর্ণিঝড়ের দাপটে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রেল

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 October 2024 21:55

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার দাপটে এবার একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্রেনগুলির কথা জানিয়েছে রেল। একই সঙ্গে এও বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল করা হতে পারে আরও একাধিক ট্রেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি।

ফলে দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে সংশ্লিষ্ট ট্রেনগুলি বাতিলের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শিয়ালদহ শাখার রেলওয়ে আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার দাপটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কামাখ্যা বেঙ্গালুরু এক্সপ্রেস। এটি ২৩ তারিখ ছাড়ার কথা ছিল। একইভাবে ২৪ অক্টোবরের পাটনা-এনরাকুলাম এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর) বাতিল থাকছে।

কৌশিকবাবু বলেন, "পরবর্তীতে আর কোনও ট্রেন বাতিল হলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেব।"

একই সঙ্গে রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২৪ অক্টোবর ১৩১২৯ ​​কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল থাকবে। সম্পূর্ণ টিকিট ভাড়া পদ্ধতি অনুযায়ী ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে রেল।


```