Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শবরীমালা থেকে ফেরার পথে দুর্ঘটনা! কেরলের রাস্তায় উল্টে গেল পুণ্যার্থীবোঝাই বাস, জখম ৬৪

দ্য ওয়াল ব্যুরো: শবরীমালা (Sabarimala) থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনা ঘটল কেরলে (Kerala)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বড় গর্তে উল্টে গেল পুণ্যার্থী (pilgrims) বোঝাই বাস। সূত্রের খবর, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬৪ জন। এরমধ্যে আটজন শিশুও রয়েছ

শবরীমালা থেকে ফেরার পথে দুর্ঘটনা! কেরলের রাস্তায় উল্টে গেল পুণ্যার্থীবোঝাই বাস, জখম ৬৪

শেষ আপডেট: 28 March 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো: শবরীমালা (Sabarimala) থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনা ঘটল কেরলে (Kerala)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বড় গর্তে উল্টে গেল পুণ্যার্থী (pilgrims) বোঝাই বাস। সূত্রের খবর, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬৪ জন। এরমধ্যে আটজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পুণ্যার্থীরা তামিলনাড়ুর মায়িলাদুথুরাই জেলার বাসিন্দা। শবরীমালা দর্শন সেরে সকলেই তামিলনাড়ুতে ফিরছিলেন। পথেই ঘটে দুর্ঘটনা। কেরলের পাথানামথিট্টা জেলায় এলাভানকাল-এরুমেলি রোডে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধারে বিশাল বড় গর্তে উল্টে যায় ওই বাস।

https://twitter.com/KoodapuzhaSree/status/1640640730766123013?s=20

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর, আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসার জন্য কোট্টায়াম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কীভাবে বাসটি খাদে পড়ল তা জানার চেষ্টা করছে পুলিশ।

গলা টিপে বিদ্যুতের শক দিয়ে মেয়েকে খুন করে পুঁতে দিল বাবা! হাড়হিম ঘটনা উত্তরপ্রদেশে


```