Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তা কেটে কাজ হচ্ছিল, উল্টে গেল কলকাতাগামী বাস! হাজারিবাগের দুর্ঘটনায় মৃত ৭, আহত অনেকে

ঝাড়খণ্ডের হাজারিবাগের বরকাথার গোরহর থানা এলাকায় বুধবার সকাল ৫টা থেকে ৬টার মধ্যে মর্মান্তিক এই বাস দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে রাস্তাটি ওয়ান ওয়ে। ছয় লেন বানানোর সময় রাস্তা কেটে ফেলা হয়।

রাস্তা কেটে কাজ হচ্ছিল, উল্টে গেল কলকাতাগামী বাস! হাজারিবাগের দুর্ঘটনায় মৃত ৭, আহত অনেকে

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 21 November 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস। কলকাতা থেকে পাটনাগামী ওই বাস ঝাড়খণ্ডের গোরহর, হাজারিবাগ বরকাথায় উল্টে যায়। এখনও অবধি খবর দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কম করে ১২। 

ঝাড়খণ্ডের হাজারিবাগের বরকাথার গোরহর থানা এলাকায় বুধবার সকাল ৫টা থেকে ৬টার মধ্যে মর্মান্তিক এই বাস দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে রাস্তাটি ওয়ান ওয়ে। ছয় লেন বানানোর সময় রাস্তা কেটে ফেলা হয়। থানা থেকে মাত্র ২২০ মিটার দূরে বরকথা রোডে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে উল্টে যায়।

যাত্রীদের চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা এসে গোরহর থানার পুলিশের সহায়তায় আহতদের বাস থেকে বের করে আনেন। এখনও অবধি যা খবর, নিহতদের মধ্যে সবচেয়ে অধিকাংশই মহিলা।

ঘটনার খবর পেয়ে প্রাক্তন বিধায়ক জানকী যাদব ও তাঁর অনুগামীরা আহতদের উদ্ধার করতে পৌঁছয়। ছয় লেনের রাস্তা তৈরিতে নিযুক্ত রাজ কেশরী নামের সংস্থার দায়সারা কাজ নিয়েও অভিযোগ তুলছেন স্থানীয়রা।

ওই হাইওয়েতে গত দু'বছরে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবারের ঘটনাটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। সড়ক নির্মাণে অবহেলার কারণে প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। বরকথার সিও ও পুলিশকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার পর এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে।


```