Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিএসটিতে একাধিক নতুন নিয়ম, মার্চ থেকেই যে বদলগুলি আসছে

৭ বছরের মাথায় এবার জিএসটিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। মার্চ থেকেই জিএসটিতে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম।

জিএসটিতে একাধিক নতুন নিয়ম, মার্চ থেকেই যে বদলগুলি আসছে

শেষ আপডেট: 1 March 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো: আবগারি শুল্ক, ভ্যাট, পরিষেবা করের মতোই পণ্য ও পরিষেবা কর দিতে হয়। যার পোশাকি নামকরণ, জিএসটি। ২০১৭ সালের ২৯ মার্চ সংসদে এই পণ্য ও পরিষেবা কর আইনটি পাস হয়েছিল এবং ওই বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছিল৷

৭ বছরের মাথায় এবার জিএসটিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। মার্চ থেকেই জিএসটিতে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম। যা জানা না থাকলে সমস্যায় পড়তে হবে।

কী কী বদল আসছে জিএসটিতে?

নতুন নিয়ম অনুযায়ী মার্চ মাস থেকে কোনও ব্যবসার বার্ষিক টার্ন ওভার ৫ কোটির বেশি হলে বিটুবি ট্রানজাকশনের জন্য ই-ইনভয়েস ছাড়াই বিল তৈরি করা যাবে।

ন্যাশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার তরফেও ফ্যাসট্যাগের জন্য কেওয়াইসি আপডেটের তারিখ মার্চের শেষ অবধি বাড়ানো হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে ফ্যাসট্যাগ আপডেট না করলে সংশ্লিষ্ট ফ্যাসট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম আনছে এসবিআইও। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ক্রেডিট কার্ডে মিনিমাম অ্যামাউন্ট ডিউ-র হিসাবে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে ইএমআই অঙ্কের সঙ্গে জিএসটি, ১০০ শতাংশ ফি ও ৫ শতাংশ ফিন্যান্স চার্জ যোগ করা হবে।

আর্থিক বেনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইতিমধ্যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আর আর্থিক লেনদেন করা যাবে না।


```