Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তামিলনাড়ুতে কাজে গিয়ে 'অপহৃত' বাংলার ১৬ শ্রমিক! ৬ ঘণ্টা মধ্যে উদ্ধার

যারা অপহৃত হয়েছিলেন তাঁদের কেউ তামিলনাড়ুতে বিস্কুট কারখানায় কাজে যোগ দিতে গেছিলেন, কেউ গেছিলেন রাজমিস্ত্রির কাজে।

তামিলনাড়ুতে কাজে গিয়ে 'অপহৃত' বাংলার ১৬ শ্রমিক! ৬ ঘণ্টা মধ্যে উদ্ধার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে (Tamilnadu) কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক শ্রমিককে অপহরণ (Kidnap) করা হয়েছিল বলে খবর মিলেছিল। শ্রমিকদের পরিবারের তরফে এমনই অভিযোগ করা হয়েছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, সকলকেই খুঁজে পাওয়া গেছে। পুলিশ সূত্রে খবর, তাঁদের প্রত্যেককে অপহরণই করা হয়েছিল।

বাংলার ১৬ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের মধ্যে ৬ জন নবগ্রাম, ২ জন বহরমপুর এবং বাকি ৮ জন বীরভূমের রামপুরহাট লাগোয়া এলাকার বাসিন্দা। এঁরা সকলেই তামিলনাডুর সালেম শহর থেকে নিখোঁজ হয়ে গেছিলেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের পুলিশ অপহরণের ৬ ঘণ্টার মধ্যেই তাঁদের উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কত জন যুক্ত, কত জন গ্রেফতার হয়েছে, সে ব্যাপারে কিছু বলেনি পুলিশ। 

যারা অপহৃত হয়েছিলেন তাঁদের কেউ তামিলনাড়ুতে বিস্কুট কারখানায় কাজে যোগ দিতে গেছিলেন, কেউ গেছিলেন রাজমিস্ত্রির কাজে। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল? শ্রমিকদের পরিবারের দাবি, সংস্থার তরফে পাঠানো হয়েছে ভেবে তাঁরা একটি গাড়িতে উঠেছিলেন। সেই গাড়িটিই ছিল অপহরণকারীদের। ওই গাড়িতে ওঠার কয়েক মিনিট পরই তাঁদের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল। কয়েকজন জানিয়েছেন, শ্রমিকদের মারধরও করা হয়েছে। 

ফোন আসার পরই অপহৃতদের পরিবারের সদস্যরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। তারপর মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে দেখা যায় সকলেই সালেম শহরে রয়েছেন। এরপরই সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই রাজ্যের পুলিশ। তামিলনাডু পুলিশও তৎপরতার সঙ্গে টাওয়ার লোকেশন ধরে বেরিয়ে পড়েন। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় ১৬ জনকে। 


```