Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলা আততায়ীর, আহত বহু, ধৃত ১

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে বিশ্ব জুড়ে খবর ছড়িয়ে পড়ে লন্ডন শহরের কেন্দ্রে টেমস নদীর ওপরে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। লন্ডন থেকে কয়েকজন জানান, তাঁরা এদিন ব্রিজের আশপাশ থেকে গুলির শব্দ শুনেছেন। ২০১৭ সালে ওই ব্রিজে জঙ্গি হানা হয়েছিল। আট

লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলা আততায়ীর, আহত বহু, ধৃত ১

শেষ আপডেট: 29 November 2019 16:04

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে বিশ্ব জুড়ে খবর ছড়িয়ে পড়ে লন্ডন শহরের কেন্দ্রে টেমস নদীর ওপরে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। লন্ডন থেকে কয়েকজন জানান, তাঁরা এদিন ব্রিজের আশপাশ থেকে গুলির শব্দ শুনেছেন। ২০১৭ সালে ওই ব্রিজে জঙ্গি হানা হয়েছিল। আটজন নিহত হয়েছিলেন। এদিন অনেকেই সন্দেহ করতে থাকেন, তাহলে কি ফের সেখানে জঙ্গিরা হানা দিয়েছে। পরে জানা যায়, ছুরি হাতে এক আততায়ী হানা দিয়েছিল ব্রিজে। অনেকে আহত হয়েছে। এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কী উদ্দেশ্যে আততায়ী হানা দিয়েছিল, কতজন আহত হয়েছেন, যে ব্যক্তিকে আটক করা হয়েছে, সে নিজেই আততায়ী না তার কোনও সহযোগী, একথা পুলিশ জানায়নি। পুলিশ এক বিবৃতি দিয়ে বলেছে, "এদিন দুপুর একটা বেজে ৫৮ মিনিটে ছুরি হাতে এক আততায়ী হানা দেয়। একজন আটক হয়েছে। আমাদের ধারণা অনেকে আহত হয়েছেন।" প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, "আমি লন্ডন ব্রিজের ঘটনা সম্পর্কে খবর রাখছি। সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও এমার্জেন্সি সার্ভিসকে ধন্যবাদ জানাই।" স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেল বলেন, ওই ঘটনায় আমি 'গভীরভাবে উদ্বিগ্ন'। হামলার সময় লন্ডন ব্রিজের কাছে এক সাংবাদিক উপস্থিত ছিলেন। তিনি বলেন, দূর থেকে তাঁর মনে হয়েছে, দু'দল লোকের মধ্যে লড়াই চলছে। দু'বার গুলির শব্দ শোনা গিয়েছে। একজনকে দেখা গিয়েছে উপড় হয়ে পড়ে আছে মাটিতে। সোশ্যাল মিডিয়ায় ওই ব্রিজের যা ছবি দেওয়া হয়েছে, তাতে মনে হয়, আততায়ী হানা দিয়েছিল সেতুর উত্তরদিকে। সেখান থেকে দ্রুত লোকজনকে সরিয়ে দেওয়া হয়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে তাদের কর্মীরা গিয়েছেন। অ্যাম্বুলেন্সের কর্তারা স্বীকার করেন, 'খুব গুরুতর' কিছু একটা ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লন্ডন ব্রিজ থেকে দৌড়ে পালিয়ে এসে কয়েকজন আশ্রয় নিয়েছিলেন স্থানীয় রেস্তোরাঁয়।

```