Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনধ সফল করার চেষ্টা, বিভিন্ন জেলায় আটক একাধিক বিজেপি নেতা

কলকাতা শহর ছাড়া বিভিন্ন জেলায় 'রেল রোকো' কর্মসূচি নিয়েছে বিজেপি।

বনধ সফল করার চেষ্টা, বিভিন্ন জেলায় আটক একাধিক বিজেপি নেতা

কয়েকজন বিজেপি নেতা আটক - প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 August 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের পর বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল যে, কোনও রকমের বনধ তাঁরা মানবেন না। বাংলা স্বাভাবিক রাখার আর্জিই জানানো হয়। কিন্তু বুধের সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় ইতিমধ্যে পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়েছেন বিজেপি নেতারা। বালুরঘাটে এক বিজেপি নেতা গ্রেফতারও হয়েছেন বলে খবর। 

কলকাতা শহর ছাড়া বিভিন্ন জেলায় 'রেল রোকো' কর্মসূচি নিয়েছে বিজেপি। তার জেরেই সকাল থেকে উত্তেজনা। কারণ বনধ না মেনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পথে নেমেছে তৃণমূলও। কোচবিহার, ব্যান্ডেল, হাওড়া সহ একাধিক এলাকায় স্থানীয় স্টেশনে নেমে লোকাল ট্রেন আটকাচ্ছে বিজেপি কর্মী-সমর্থকরা। বনগাঁ, মুর্শিদাবাদেও ধরা পড়েছে একই ছবি। ট্রেন পরিষেবা ব্যাহত তো হচ্ছেই, পাশাপাশি রাস্তায় অবস্থান করার জন্য বাস, অটো পরিষেবাও স্বাভাবিক নয় বহু জায়গায়। 

কোচবিহারে বনধ পালন করতে গিয়ে আটক হয়েছেন দুই বিজেপি বিধায়ক, এমন খবরও মিলেছে। এ দিন সকালে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নতুন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানেই পুলিশের সঙ্গে বচসা হয় তাঁদের। পরে দুজনকে আটক করা হয়েছে। 

শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেছে বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে।  


```