Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুপ্রেরণায় ‘‌রকি ভাই’‌, শেষমেশ পুলিশের জালে মধ্যপ্রদেশের সিরিয়াল কিলার

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পুলিশের জালে‌ মধ্যপ্রদেশ পুলিশের রাতের ঘুম উড়িয়ে দেওয়া সিরিয়াল কিলার। শুক্রবার ধরা পরে সে। আততায়ীর নাম শিবপ্রসাদ ধ্রুব। বয়স ১৯। ধৃত জেরায় জানিয়েছে, কেজিএফ সিনেমার রকি ভাইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে ওই খুনগুলি সে করেছে।

অনুপ্রেরণায় ‘‌রকি ভাই’‌, শেষমেশ পুলিশের জালে মধ্যপ্রদেশের সিরিয়াল কিলার

শেষ আপডেট: 2 September 2022 14:35

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পুলিশের জালে‌ মধ্যপ্রদেশ পুলিশের রাতের ঘুম উড়িয়ে দেওয়া সিরিয়াল কিলার। শুক্রবার ধরা পরে সে। আততায়ীর নাম শিবপ্রসাদ ধ্রুব। বয়স ১৯। ধৃত জেরায় জানিয়েছে, কেজিএফ সিনেমার রকি ভাইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে ওই খুনগুলি সে করেছে। উদ্দেশ্য ছিল পুলিশের (Madhya Pradesh) নজরে পড়া। নিছকই বিখ্যাত হওয়ার নেশা থেকেই পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে খুন করতে শিবপ্রসাদ। একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করা হয় খুনিকে।

বেছে বেছে ঘুমন্ত নিরাপত্তারক্ষীদেরই খুন করত টিনএজার সিরিয়াল কিলার শিবপ্রসাদ। ক্লাস এইট পাস এই খুনি গোয়ায় কাজ করত। সে প্রথম খুন করে পুণেতে (Madhya Pradesh)। এরপরের সবগুলো খুনই ভোপালের সাগর রোডে। এবং এক সপ্তাহের মধ্যে। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২০ হাজার টাকা।

গত ২৮ অগস্টে তাঁর প্রথম শিকার কল্যাণ লোধী (৫০) একটি কারখানায় নিরাপত্তারক্ষার কাজ করতেন তিনি। হাতুড়ি দিয়ে তাঁর মাথা থেঁতলানো ছিল বলে জানিয়েছেন সাগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম সিংহ কুশওয়া। অভিযুক্তের দ্বিতীয় শিকার ছিলেন বছর ষাটের শম্ভু নারায়ণ দুবে। আর্টস অ্যান্ড কমার্স কলেজে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তাঁকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়।

তিস্তার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট


```