Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

১৬ বছর বাদে মাদ্রিদকে আলবিদা র‍্যামোসের, পরের গন্তব্য কি ম্যাঞ্চেস্টার সিটি? বাড়ছে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: ৫ বারের লা লিগা চ্যাম্পিয়ন। ৪ খানা চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ৪টি ক্লাব ওয়ার্ল্ড কাপ। ৩টি সুপার কাপ। ২০০৫ থেকে ২০২১। এই সময়পর্বে ক্লাব অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে হেঁটেছে। কোচ ছাঁটাই হয়েছে। খেলোয়াড়েরা বিদ্রোহ করেছে৷ কিন্তু তিন

১৬ বছর বাদে মাদ্রিদকে আলবিদা র‍্যামোসের, পরের গন্তব্য কি ম্যাঞ্চেস্টার সিটি? বাড়ছে জল্পনা

শেষ আপডেট: 17 June 2021 09:11

দ্য ওয়াল ব্যুরো: ৫ বারের লা লিগা চ্যাম্পিয়ন। ৪ খানা চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ৪টি ক্লাব ওয়ার্ল্ড কাপ। ৩টি সুপার কাপ। ২০০৫ থেকে ২০২১। এই সময়পর্বে ক্লাব অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে হেঁটেছে। কোচ ছাঁটাই হয়েছে। খেলোয়াড়েরা বিদ্রোহ করেছে৷ কিন্তু তিনি অনুগত সৈনিকের মতোই নিজের দায়িত্বটুকু পালন করে গেছেন। এনেছেন একের পর এক সাফল্য।    আজ, ১৬ বছর বাদে সান্তিয়াগো বার্নেবেউর ময়দানে শিরস্ত্রাণ খুলে ফেলতে চলেছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও র‍্যামোস। ক্লাব ছাড়ছেন তিনি। পরের গন্তব্য? হয়তো এককালে বিপক্ষের ডাগ আউটে বসা ম্যানেজার পেপ গোয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি।   সার্জিও র‍্যামোস যে রিয়াল ছাড়বেন, এটা বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল। এর অন্যতম কারণ, মাদ্রিদের ক্লাবের একটি অঘোষিত নীতি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বরাবরই তিরিশ ঊর্ধ্ব খেলোয়াড়, তিনি যত বড় লেজেন্ডই হন না কেন, তাঁদের ১ বছরের বেশি চুক্তি দিতে চান না। এর আগে রাউল, ক্যাসিয়াস প্রত্যেকেই একই কারণে চোখের জলে বিদায় নিয়েছিলেন। র‍্যামোসের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।   সূত্রের খবর, বছর পঁয়ত্রিশের এই ডিফেন্ডার চেয়েছিলেন, চুক্তির মেয়াদ দু'বছর বাড়ানো হোক৷ এর জন্য মাইনের টাকা কাটছাঁটেও নাকি তিনি রাজি ছিলেন। কিন্তু পেরেজ একরোখা। তাঁর সাফ দাবি, সিদ্ধান্ত বদলাবে না। এক বছরের চুক্তিই দেওয়া হবে। এই দড়ি টানাটানির খেলা বেশ কয়েক মাস ধরে চলছিল বলে ক্লাবের অন্দরে খবর। অবশেষে সমঝোতায় না আসতে পেরে অন্য পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন রিয়ালের হয়ে ৬৭১টি ম্যাচে নামা র‍্যামোস।   উল্লেখ্য, ইএসপিএন-এর তরফে দাবি, তাঁর পরবর্তী ঠিকানা হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গোয়ার্দিওলা নাকি চাইছেন দলের রক্ষণকে আরও মজবুত করতে। ইতিমধ্যে ফ্রি ট্রান্সফারে এরিক গার্সিয়াকে সই করিয়েছে বার্সেলোনা। আরেক ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তও নাকি ম্যানেজারের ওপর অসন্তুষ্ট। মরশুম শুরুর আগেই ক্লাব ছাড়তে পারেন তিনি। এই পরিস্থিতিতে রুবেন দিয়াস এবং জন স্টোনসের সঙ্গে র‍্যামোসকে জুড়ে সিটির ডিফেন্স আরও পোক্ত কর‍তে মরিয়া পেপ। বয়সের চেয়েও তাঁর অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন প্রাক্তন বার্সেলোনার ম্যানেজার৷ যদিও র‍্যামোস শেষমেশ প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জ বেছে নেবেন নাকি তুলনায় কম প্রতিযোগিতামূলক কিন্তু আর্থিক দিক দিয়ে লাভজনক মার্কিন মুলুকের এমএলএস-কে নজরে রাখবেন, সেটা সময়ই বলবে।   

```