
শেষ আপডেট: 23 August 2023 11:02
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams Welcomed Her Second Child)। ৪১ বছর বয়সে তাঁর কন্যা সন্তান হয়েছে। ওই সন্তানের নাম দিয়েছেন আদিরা রিভার ওয়া নিয়ান। এর আগের কন্যা অলিম্পিয়ার জন্ম হয়েছে ছয় বছর আগে।
গতবছর ইউএস ওপেনের সময় সেরেনা ঘোষণা করেন, তিনি টেনিস থেকে সরে যাচ্ছেন। তারপরেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। ছয় মাস আগে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে সেরেনা জানান যে তিনি সন্তান সম্ভবা। এমনকী ইন্টার মিয়ামির একটি ম্যাচও দেখতে গিয়েছিলেন তিনি। তখনও আলোচনা হতে থাকে কবে তাঁর সন্তান ভূমিষ্ট হবে। অবশেষে ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক আবারও মা হওয়ার স্বাদ পেলেন।
সেরেনাকে বলা হচ্ছে গ্রেটেস্ট মাদার অব অল টাইম। তিনি এই বয়সে মা হয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। মার্গারেট কোর্টের থেকে মাত্র একটি খেতাব দূরে রয়েছেন আমেরিকান টেনিস কিংবদন্তি। অবশ্য অবসর নিয়ে নেওয়ায় সেই সম্ভাবনাও আর থাকছে না।
সেরেনার মা হওয়ার খবরে টেনিস মহলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আগামী জীবনের জন্য শুভকামনাও জানান।
আরও পড়ুন: প্রয়াত হিথ স্ট্রিক, ৪৯ বছরেই জীবন থামল জিম্বাবোয়ের প্রবাদপ্রতিম ক্রিকেটারের