Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে স্কুল বন্ধ করে দেয়, কিন্তু নিজের ছেলেকে পড়ায় বিদেশে : অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো : আমার কাছে ১৩০ জনের নাম আছে। তারা জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ছেলে অথবা আত্মীয়। তারা বিদেশে পড়াশোনা করছে অথবা চাকরি করছে। সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বাড়ানো নিয়

বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে স্কুল বন্ধ করে দেয়, কিন্তু নিজের ছেলেকে পড়ায় বিদেশে : অমিত শাহ

শেষ আপডেট: 2 July 2019 05:07

দ্য ওয়াল ব্যুরো : আমার কাছে ১৩০ জনের নাম আছে। তারা জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ছেলে অথবা আত্মীয়। তারা বিদেশে পড়াশোনা করছে অথবা চাকরি করছে। সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বাড়ানো নিয়ে বক্তব্য পেশ করেন। সেখানেই এক প্রশ্নের জবাবে বলেন, বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে স্কুল বন্ধ করে দিতে চায়। কিন্তু নিজেদের ছেলেদের বিদেশে পাঠিয়ে পড়াশোনা করায়। তাঁর কথায়, কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের যে আত্মীয়রা বিদেশে আছে, তাদের নামের তালিকা আমি পেয়েছি। আমি রাজ্যসভার সদস্যদের বলতে চাই, এই বিচ্ছিন্নতাবাদীরাই কাশ্মীরে স্কুল বন্ধ রাখতে বলে। ছেলেদের পাথর ছুঁড়তে বলে। এক বিচ্ছিন্নতাবাদী নেতার ছেলে সৌদি আরবে চাকরি করে। মাসে ৩০ লক্ষ টাকা মাইনে পায়। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের পরিবারের সদস্যদের ৯০ শতাংশ পাকিস্তানে কিংবা উপসাগরীয় দেশগুলিতে বসবাস করে। তাদের বিদেশে পাঠাতে সাহায্য করে পাকিস্তানের হাই কমিশন। অমিত শাহের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাকিস্তান থেকে অর্থ আসে। ইউপিএ সরকার তা বন্ধ করতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আমরা অর্থ আসার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছি। সিডিবিটি আর ইডি-র অফিস খোলা হয়েছে শ্রীনগরে। আমাদের বিভিন্ন সংস্থা ৩১ টি মামলা চালাচ্ছে। ২৪ জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করে জেলে পোরা হয়েছে। দুখতারান ই মিলাত সংগঠনের নেত্রী আসিয়া আনদ্রাবির নাম উল্লেখ করে অমিত শাহ বলেন, তাঁর ছেলে থাকে মালয়েশিয়ায়। এদিকে তিনি কাশ্মীরে বিক্ষোভে মদত দেন। আসিয়া আনদ্রাবি এখন দিল্লির তিহড় জেলে বন্দি আছেন। তদন্তে জানা গিয়েছে, তিনি সন্ত্রাসবাদীদের অর্থ যোগাতেন। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির এক অফিসার জানিয়েছেন, জেরায় আনদ্রাবি স্বীকার করেছেন, তিনি বিভিন্ন বিদেশী সংস্থার টাকা নিতেন। সেই টাকা কাশ্মীর উপত্যকায় মহিলাদের সংগঠিত করার কাজে ব্যবহৃত হত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর উপত্যকার তরুণরা বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্ন করুক, আপনাদের সন্তানরা কোথায় লেখাপড়া করছে? তারা সকলে লন্ডন অথবা আমেরিকায় পড়াশোনা করে। জম্মু-কাশ্মীরের জনগণের টাকায় তাদের খরচ চলে।

```