Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটের পরে সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, চাঙ্গা নিফটিও

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বাজেট পেশ করার আগেই চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার। যদিও বিনিয়োগকারীদের মনে আশঙ্কা ছিল, জনমোহিনী বাজেট পেশ করতে গিয়ে রাজকোষ ঘাটতি বাড়বে না তো? বাজেট পেশ হওয়ার পরে দেখা গেল, শেয়ার বাজার চাঙ

বাজেটের পরে সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, চাঙ্গা নিফটিও

শেষ আপডেট: 1 February 2019 09:01

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বাজেট পেশ করার আগেই চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার। যদিও বিনিয়োগকারীদের মনে আশঙ্কা ছিল, জনমোহিনী বাজেট পেশ করতে গিয়ে রাজকোষ ঘাটতি বাড়বে না তো? বাজেট পেশ হওয়ার পরে দেখা গেল, শেয়ার বাজার চাঙ্গাই রয়েছে। বিএসই সেনসেক্স ৫১৮. ৬২ পয়েন্ট বেড়ে ৩৬,৭৭৫. ৩১-এ পৌঁছেছে। নিফটি ১৫১.৮৫ শতাংশ বেড়ে ১০,৯৮২. ৮০ তে পৌঁছেছে। গাড়ি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, রিয়েল এস্টেট কোম্পানি এবং ফার্মা কোম্পানিগুলির শেয়ারের দাম বেড়েছে সবচেয়ে বেশি। হেভিওয়েট কোম্পানিগুলির মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বৃদ্ধির ওপরে ভর দিয়ে সেনসেক্স বেড়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এবারের বাজেট নিঃসন্দেহেই ভোটমুখী। সরকার আগে স্থির করেছিল আর্থিক ঘাটতি মোট জাতীয় উৎপাদনের ৩.৩ শতাংশে বেঁধে রাখা হবে। কিন্তু বাজেট পেশের পরে মনে হচ্ছে ঘাটতি বাড়বে। তা সত্ত্বেও শেয়ার বাজারে রয়েছে তেজি ভাব। বাজেটে মধ্যবিত্তদের করছাড় দেওয়ার ফলে খুশি হয়েছেন বিনিয়োগকারীরা। এখন থেকে যাঁদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের আয়কর দিতে হবে না। যাঁদের বার্ষিক আয় সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা যদি মিউচুয়াল ফান্ড ও কয়েকটি নির্দিষ্ট ইকুইটিতে বিনিয়োগ করেন, তাহলে করছাড় পাবেন। মধ্যবিত্ত চাকরিজীবী ও ব্যবসায়ীদের এই ছাড় দেওয়ার ফলে পণ্যের বাজার চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে। কৃষকদের স্বার্থে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতেও সামগ্রিকভাবে উন্নতি হবে অর্থনীতির। দেশের কোটি কোটি কৃষকের ক্রয়ক্ষমতা যদি বৃদ্ধি পায়, তাহলেও নানা পণ্যের বিক্রি বাড়ে। ব্যবসা-বাণিজ্য ভালো চলে। তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। এসেল মিউচুয়াল ফান্ডের সি আই ও ভিরাল বেরেওয়ালা বলেন, এই বাজেট আর্থিক বিকাশের সহায়ক। তাতে ক্ষুদ্র চাষি ও মধ্যবিত্তদের বিরাট অংশ লাভবান হবেন। তার জন্য যেটুকু আর্থিক ঘাটতি হবে, তা সহনীয়। যদিও এর ফলে সরকারের ওপরে ঋণের বোঝা বাড়বে।

আরও পড়ুন-- বাজেট পেশের আগেই চড়ছে শেয়ার বাজার, আছে উদ্বেগও


```