Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

করোনাভাইরাসের ধাক্কায় হু হু করে পড়ল সেনসেক্স, নিফটি

দ্য ওয়াল ব্যুরো : ভারতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ছড়াচ্ছে আতঙ্ক। তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বুধবার সেনসেক্স নেমেছে ৭৭৮ পয়েন্ট। তা দাঁড়িয়েছে ৩৭,৮৪৬ এর ঘরে। নিফটিও ২১৫ পয়েন্ট নেমে পৌঁছেছে ১১০৯৭-এর ঘরে। সেনসেক্সে নথিভুক্ত স

করোনাভাইরাসের ধাক্কায় হু হু করে পড়ল সেনসেক্স, নিফটি

শেষ আপডেট: 4 March 2020 09:32

দ্য ওয়াল ব্যুরো : ভারতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ছড়াচ্ছে আতঙ্ক। তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বুধবার সেনসেক্স নেমেছে ৭৭৮ পয়েন্ট। তা দাঁড়িয়েছে ৩৭,৮৪৬ এর ঘরে। নিফটিও ২১৫ পয়েন্ট নেমে পৌঁছেছে ১১০৯৭-এর ঘরে। সেনসেক্সে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে যাদের দাম সবচেয়ে কমেছে, তাদের মধ্যে আছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং আইটিসি। নিফটির অন্তর্ভুক্ত সংস্থা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। এছাড়া টাটা স্টিল, টাটা মোটর্স, ইচার মোটর্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জেএসডব্লু স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি ও বেদান্ত। অন্যদিকে সান ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডিস ল্যাবস, গেইল, এশিয়ান পেন্টস, পাওয়ার গ্রিড এবং ইন্ডিয়ান ওয়েলের শেয়ারের দাম বেড়েছে। মূলত দু’টি কারণে শেয়ার সূচকের পতন হয়েছে। প্রথমত করোনাভাইরাসের সংক্রমণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। তাঁদের ধারণা, এর ফলে অর্থনীতির বিকাশ ব্যাহত হবে। দ্বিতীয়ত মার্কিন অর্থনীতিকে করোনাভাইরাসের ধাক্কা থেকে বাঁচাতে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে। ভারতে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে ২১টি বিমানবন্দর, ১২টি সমুদ্রবন্দরে বিশেষ চেকআপ চলছে। গত মাসেই দিল্লির বিমানবন্দরে নেমেছিলেন ১৩ জন ইতালীয় পর্যটকের একটি দল। তাঁদের মধ্যে কয়েকজন দিল্লি থেকে রাজস্থানে গিয়েছেন বলে খবর। জয়পুরে এক ইতালীয় পর্যটক ইতিমধ্যেই করোনা আক্রান্ত। তাঁকে জয়পুরের হাসপাতালের আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থার কোনও খোঁজ এখনও মেলেনি। দিল্লিতে যে পর্যটকরা ছিলেন তাঁদের মধ্যে ১৫ জনকে আলাদা করে আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের স্ক্রিনিং চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নয়ডার শ্রীরাম মিলেনিয়াম স্কুল দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে স্কুলের বার্ষিক পরীক্ষাও। ওই স্কুলের এক পড়ুয়ার অভিভাবকের শরীরে ভাইরাসের সংক্রমণ পজিটিভ। তাঁর থেকে বাচ্চাদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। নয়ডার ওই স্কুলের ৪০ জন পড়ুয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

```