Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক বাজার চাঙ্গা, উঠল সেনসেক্স

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্যিক চুক্তির পর আশাবাদী হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজার। সম্প্রতি বিভিন্ন এশীয় সংস্থার শেয়ারের দাম বেড়েছে। এর ফলে মঙ্গলবার নতুন শিখর স্পর্শ করল সেনসেক্স। ওই শেয়ার সূচক ৩২৪ পয়েন্ট বেড়ে ৪১,২৬২.৮৮ এর ঘরে

আন্তর্জাতিক বাজার চাঙ্গা, উঠল সেনসেক্স

শেষ আপডেট: 17 December 2019 06:33

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্যিক চুক্তির পর আশাবাদী হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজার। সম্প্রতি বিভিন্ন এশীয় সংস্থার শেয়ারের দাম বেড়েছে। এর ফলে মঙ্গলবার নতুন শিখর স্পর্শ করল সেনসেক্স। ওই শেয়ার সূচক ৩২৪ পয়েন্ট বেড়ে ৪১,২৬২.৮৮ এর ঘরে পৌঁছাল। এর পাশাপাশি নিফটিও এদিন ৫০ পয়েন্ট বেড়েছে। সেনসেক্সের অন্তর্গত যে কোম্পানিগুলির শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে, তাদের মধ্যে আছে ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা কনসালটেন্সি সার্ভিস, আইটিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও মারুতি সুজুকি। তথ্যপ্রযুক্তি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস এবং ফিনান্স সংস্থাগুলির শেয়ারের দাম ০.৫ থেকে ১.২ শতাংশ বেড়েছে। মিড ও স্মল ক্যাপ শেয়ারগুলি কেনার ক্ষেত্রেও উৎসাহ দেখাচ্ছেন ক্রেতারা। নিফটিতে নথিভুক্ত ৫০ টি শেয়ারের মধ্যে টাটা স্টিলের শেয়ারের দাম বেড়েছে ২.৭ শতাংশ। বেদান্ত, জেএসডবলিউ স্টিল, ইয়েস ব্যাঙ্ক, ইনফোসিস, জি এনটারটেনমেন্ট এবং মারুতি সুজুকিরও দাম বেড়েছে।

```