Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার ফের প্যাকেজ ঘোষণা করবে, এই আশায় উঠল শেয়ার সূচক

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার ৪৮৩ পয়েন্ট উঠল শেয়ার সূচক সেনসেক্স। অপর সূচক নিফটিও উঠেছে ১২৬.৬০ পয়েন্ট। এদিন বাজারে তথ্যপ্রযুক্তি সংস্থা ও ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে বিনিয়োগকারীরা আশা করছেন, সরকার খুব শীঘ্র আর্থিক মন্দা কাটাতে আ

সরকার ফের প্যাকেজ ঘোষণা করবে, এই আশায় উঠল শেয়ার সূচক

শেষ আপডেট: 23 April 2020 14:02

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার ৪৮৩ পয়েন্ট উঠল শেয়ার সূচক সেনসেক্স। অপর সূচক নিফটিও উঠেছে ১২৬.৬০ পয়েন্ট। এদিন বাজারে তথ্যপ্রযুক্তি সংস্থা ও ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে বিনিয়োগকারীরা আশা করছেন, সরকার খুব শীঘ্র আর্থিক মন্দা কাটাতে আর একদফা প্যাকেজ ঘোষণা করবে। এই দু’টি কারণেই উর্দ্ধমুখী হয়েছে শেয়ার সূচক। সেনসেক্স এদিন ১.৫৪ শতাংশ উঠে পৌঁছেছে ৩১,৮৬৩.০৮ এর ঘরে। নিফটি ১.৩৮ শতাংশ উঠে পৌঁছেছে ৯৩১৩.৯০ এর ঘরে। সেনসেক্সে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে সবচেয়ে লাভবান হয়েছে কোটাক ব্যাঙ্ক। তার শেয়ারের দাম বেড়েছে আট শতাংশ। এছাড়া টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচসিএল টেক এবং ওএনজিসি-র শেয়ারেরও দাম বেড়েছে। অন্যদিকে টাইটান, পাওয়ারগ্রিড, এনটিপিসি ও নেসলে ইন্ডিয়ার শেয়ারের দাম কমেছে। কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নেমে গিয়েছিল শূন্যের নীচে। সম্প্রতি তা অল্প বেড়েছে। বাজারে অস্থিতিশীলতা কমেছে। এর ফলে এদিন দিনের শুরুতেই বাজারে তেজি ভাব দেখা যায়। এদিন হংকং, সিওল এবং টোকিওর বাজারেও উঠেছে শেয়ার সূচক। অন্যদিকে সাংহাইয়ের বাজারে সূচক নেমেছে। ইউরোপের বিভিন্ন দেশের শেয়ার বাজারে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিনিয়োগকারীরা কোভিড ১৯ নিয়ে উদ্বিগ্ন। তাঁরা সহজে বিনিয়োগ করতে চাইছেন না। বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ১.৮৩ লক্ষ। ভারতে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন। মৃতের সংখ্যা ৬৮১।

```