দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক অর্থনীতিতে তেজি ভাব ও বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের ওপরে ভর দিয়ে নতুন রেকর্ড করল সেনসেক্স। বৃহস্পতিবার ৪০০ পয়েন্ট বেড়ে ৩৬,৬৭৯.১২-র ঘর ছুঁয়েছে সেনসেক্স সূচক। নিফটির সূচক ১২০ পয়েন্ট বেড়ে ১১০৬৮.৩৫-এর ঘর ছুঁয়েছে । দুটি ক্ষেত্রেই সূচকের উর্ধগতিতে সবচেয়ে লাভবান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এছাড়া যারা লাভবান হয়েছে, তাদের মধ্যে রয়েছে ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি, লারসেন ওয়ানডে টুবরো, বিপিসিএল, ডক্টর রেড্ডিস ও হিন্দুস্তান পেট্রোলিয়াম।
গত বুধবার অপরিশোধিত তেলের দাম কমেছে পাঁচ-ছয় শতাংশ। তাছাড়া চিন ও আমেরিকা আলাপ-আলোচনার মাধ্যমে বাণিজ্য নিয়ে বিরোধ মেটাতে উদ্যোগী হয়েছে। ডলারের তুলনায় টাকার আগের চেয়ে বেড়েছে ১৯ পয়সা। বিদেশী বিনিয়োগকারীরাও শেয়ার কিনতে আগ্রহ দেখিয়েছেন। মূলত এই চারটি কারণেই উর্দ্ধে উঠেছে শেয়ার সূচক।