Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দিনের শুরুতেই সেনসেক্সের পতন ৬০০ পয়েন্টের বেশি, কমল টাকার দামও

দ্য ওয়াল ব্যুরো : পাঁচ রাজ্যে ভোটের পরে একজিট পোলের ফল শুনে আদৌ খুশি নন বিনিয়োগকারীরা। তাই সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার খোলার পরেই হু হু করে নামছে শেয়ারের দাম। সোমবার সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে সেনসেক্স সূচক ৬৪৯.২৭ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৩৫,

দিনের শুরুতেই সেনসেক্সের পতন ৬০০ পয়েন্টের বেশি, কমল টাকার দামও

শেষ আপডেট: 10 December 2018 06:12

দ্য ওয়াল ব্যুরো : পাঁচ রাজ্যে ভোটের পরে একজিট পোলের ফল শুনে আদৌ খুশি নন বিনিয়োগকারীরা। তাই সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার খোলার পরেই হু হু করে নামছে শেয়ারের দাম। সোমবার সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে সেনসেক্স সূচক ৬৪৯.২৭ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৩৫,০২৩.৯৮-এ। নিফটি ১৯৫.৬০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১০,৪৮৯.১০ তে। মুদ্রার বাজারে টাকার দাম পড়েছে। এখন এক ডলারের দাম ৭১.৪১ ডলার। শুক্রবার বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ডলার পিছু ৭০.৮০ টাকা। ২০ নভেম্বরের পরে আর কখনও ভারতীয় মুদ্রার দাম এত কমেনি। শুক্রবার একজিট পোলের ফল বেরনোর পরে উল্লসিত কংগ্রেস। দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতাদের কপালে। কারণ দেখা গিয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে কগ্রেসের জেতার সম্ভাবনা আছে। অন্তত বিজেপির চেয়ে যে তারা এগিয়ে থাকবে তাতে সন্দেহ নেই। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস একজিট পোল অনুযায়ী, রাজস্থানে ২০০ বিধানসভা আসনের মধ্যে ১১৯-১৪১ টি আসন পেতে চলেছে কংগ্রেস। ৯০ আসনবিশিষ্ট ছত্তিসগড় বিধানসভায় কংগ্রেস পাবে ৫৫-৬৫ টি আসন। মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেসের। একজিট পোলের ফল সত্যি হলে আগামী লোকসভা ভোটের আগে বিরাট জয় পেতে চলেছে কংগ্রেস। যদিও বিজেপি একজিট পোলকে উড়িয়ে দিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আমার চেয়ে বড় সমীক্ষক কেউ নেই। আমি মানুষের পালস বুঝি। আমি মানুষের মধ্যে নিয়মিত যাই। তাদের সঙ্গে মেলামেশা করি। বিজেপি এবারের ভোটে বিরাট ব্যবধানে জিতবে। শিবরাজ যাই বলুন, বিজেপির খারাপ ফল হতে পারে শুনেই বাজারের ওপরে আস্থা টলেছে বিনিয়োগকারীদের। নিফটির শেয়ারগুলোর মধ্যে ইন্ডিয়াবুলস হাউসিং ফিন্যান্স, আদানি পোর্টস, বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম কমেছে ২.৪৮ থেকে ৩.৭২ শতাংশ। ব্যাঙ্ক, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য ক্ষেত্রের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারেও শেয়ারের দর কমছে। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ফের। তার ফলে আগামী দিনে নানা ব্যবসায় মন্দার আশঙ্কা রয়েছে। সেই ভয়েই শেয়ারের দাম কমছে আমেরিকা ও এশিয়ার নানা দেশে। ওপেক ও অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলি তেলের উৎপাদন কমাতে রাজি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। তার ফলেও নানা দেশে পড়ছে শেয়ার বাজার।

```