দ্য ওয়াল ব্যুরো: টানা ঘাটতি না হলেও টাকার দাম বৃদ্ধি নজরে আসছিল না । সোমবার সেই খরা কাটিয়ে বাড়ল টাকার দাম । চার পয়সা বেড়ে ডলারের নিরিখে টাকার দাম দাঁড়াল ৬৯.৬৮টাকা । সকালে বাজার খুলতেই টাকার দাম ধারবাহিক ভাবে পড়তে শুরু করে । তবে সন্ধে গড়াতেই বদলে যায় ছবি । নতুন আর্থিক বছরে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল টাকার দাম ।
টাকার পাশাপাশি তেজি হয়েছে শেয়ার সূচকও । গত বৃহস্পতিবারের মারাত্মক ঘাটতি কাটিয়ে সূচক বাড়ে ১৫৫ পয়েন্ট । বাজার বন্ধের সময় সেনসেক্স ৩৫,৮৫০.১৬ পয়েন্ট । গত বৃহস্পতিবার শেয়ার সূচক ৩৭৮ পয়েন্টে পড়ে যায় । ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা । সেই ঘাটতি কিছুটা মেটে শুক্রবার । ১৮১ পয়েন্ট বেড়ে শেয়ারসূচক কিছুটা তেজি হয় । সোমবার ফের পয়েন্ট বাড়ায় লাভের মুখ দেখছেন আঞ্চলিক বিনিয়োগকারীরা ।
নিফটির ৫০ শেয়ারের ৩২ টি সোমবার লাভের মুখ দেখে । অ্যাক্সিস ব্যাঙ্ক , টাটা মোটরস, টাইটান সহ নিফটির সূচক ৪৯.২৫ পয়েন্ট উর্ধ্বমুখী থাকে । যার ফলে ১০,৮৩৫.৯৫ পয়েন্ট দাঁড়ায় নিফটির ।
আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধের ফলে কিছুটা হলেও পড়েছে ডলারের দাম । সোমবার ডলারের দাম কমেছে . ২৫ শতাংশ হারে । যার জেরে গতিতে না হলেও ধীরেই বাড়ছে টাকার দাম, তেজি হচ্ছে শেয়ার সূচক । এই প্রভাব দীর্ঘ মেয়াদি হবে বলে মত বিশেষজ্ঞদের ।
পড়ুন-
https://www.four.suk.1wp.in/silicon-director-bijay-prasad-mishra-arrested-in-chitfund-case/