Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ মামলার চাঞ্চল্যকর মোড়, পার্থকে আরও জেরা করতে চেয়ে আদালতে আবেদন সিবিআইয়ের

নিয়োগ মামলার চাঞ্চল্যকর মোড়, পার্থকে আরও জেরা করতে চেয়ে আদালতে আবেদন সিবিআইয়ের

শেষ আপডেট: 11 October 2023 16:22

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলার চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চেয়ে ফের আদালতে আবেদন জানাল সিবিআই। এদিন আলিপুর সিবিআই আদালতে এই আবেদন জানায় সিবিআই।

তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাঁদের হাতে। যে কারণে তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

আদালত সূত্রের খবর, এদিন সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চান বিচারক। তখনই তদন্তকারী অফিসার জানান, যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁদের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারই ভিত্তিতে ফের পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা জরুরি।

আলিপুর জেলে রয়েছেন পার্থ। তাঁকে সেখানে গিয়েই জেরার অনুমতি চেয়েছেন তদন্তকারীরা। এদিকে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয়। ওই আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআইয়ের দাবি, নিয়োগ মামলায় অত্যন্ত প্রভাবশালী পার্থ। ফলে জামিনের প্রশ্নই ওঠে না।

পার্থ কতটা প্রভাবশালী তো বোঝাতে ইডির তরফে এদিন আদালতে একাধিক উদাহরণও সামনে আনা হয়। গত বছরের জুলাইয়ে গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন পার্থ। যদিও মুখ্যমন্ত্রী ফোন ধরেননি। এমনকী, অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীকে নিজের আত্মীয় বলেও পরিচয় দিয়েছিলেন পার্থ।

জেলবন্দি পার্থর হাতে সোনার আংটি, আদালতে নিয়ে আসার পথে পৃথক গাড়ির ব্যবস্থা সবই এদিন নতুন করে বিচারপতিকে জানান তদন্তকারী সংস্থার আইনজীবী। ইডির বক্তব্য, জেলে কেউ বন্দি হলে তাঁর সঙ্গে থাকা যাবতীয় গহনা খুলে ফেলতে হয়। পার্থর ক্ষেত্রে তা করা হয়নি। অর্থাৎ তিনি প্রভাবশালী বলেই জেল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সাধারণ বন্দির মতো আচরণ করার 'সাহস' দেখায়নি।


```