Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভূপতিনগর কাণ্ডে অভিযুক্তদের কল লিস্টে চাঞ্চল্যকর তথ্য! আদালতে দাবি এনআইএ-র

ভূপতিনগর কাণ্ডে অভিযুক্তদের কল লিস্ট ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেসন এজেন্সি বা এনআইএ।

ভূপতিনগর কাণ্ডে অভিযুক্তদের কল লিস্টে চাঞ্চল্যকর তথ্য! আদালতে দাবি এনআইএ-র

শেষ আপডেট: 9 April 2024 17:02

দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগর কাণ্ডে অভিযুক্তদের কল লিস্ট ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেসন এজেন্সি বা এনআইএ।

 মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এনআইএ-র দাবি, ধৃতদের মোবাইল কল লিস্ট ঘেঁটে জানা গেছে, আরও বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, সাধারণ মানুষকে খুনের বড় পরিকল্পনা ছিল অভিযুক্তদের, সেকারণেই বিপুল পরিমাণ শব্দবাজি মজুত করা হয়েছিল গ্রামে।

২০২২ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের নারুয়াবিলার গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় গুরুতর জখম রাজকুমার-সহ তিনজনের মৃত্যুও ঘটে। আদালতের নির্দেশে মামলার তদন্তভার যায় এনআইএর হাতে।

তদন্তকারী সংস্থার দাবি, বারংবার নোটিস দেওয়ার পরও হাজিরা এড়াচ্ছিলেন অভিযুক্তরা। শনিবার কাকভোরে গ্রামে গিয়ে দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা এবং চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে আগেই আদালতে জানিয়েছিল তদন্তকারী সংস্থা।

এদিন এনআইএ-র তরফে আদালতে দাবি করা হয়, ধৃতদের মোবাইল কল লিস্ট ঘেঁটে একাধিক বিস্ফোরক তথ্য মিলেছে। অভিযুক্তদের প্রত্যোকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, সোমবারই এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, আদালতের নির্দেশে ভূপতিনগরের বোমা বিস্ফোরণে তদন্তে নেমেছেন তাঁরা। শনিবার আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএ-র অফিসাররা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। এই নিয়ে ভূপতিনগর থানাকেও জানানো হয়েছিল। যদিও এনআইএ কর্তাদের বিরুদ্ধে গ্রামে গিয়ে মহিলাদের শ্লীলতাহানির পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল। 


```