Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কর্মক্ষেত্রে চাপ? শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, শনিবার বাড়িতে জ্যোতিষী আসার কথা ছিল

মৃত শিক্ষকের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই শিক্ষক।

কর্মক্ষেত্রে চাপ? শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, শনিবার বাড়িতে জ্যোতিষী আসার কথা ছিল

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 February 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো: এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল ছড়াল হুগলির ডানকুনিতে। পুলিশ সূত্রের খবর, মৃত শিক্ষকের নাম কৌশিক হালদার (৪৩)। 

শুক্রবার ডানকুনি হাউসিংয়ের ডি ৩৩ নম্বর ব্লকের বাড়ি থেকে পেশায় প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দেহের ময়নাতদন্ত হবে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

মৃত শিক্ষকের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই শিক্ষক। কর্মক্ষেত্রে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে তিনি অস্থির থাকতেন বলে পরিবারের দাবি। এজন্য শনিবার বাড়িতে জ্যোতিষীর আসার কথাও ছিল। তারই আগে শিক্ষকের অপমৃত্যু ঘিরে পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কৌশিকবাবুর স্ত্রীও শিক্ষকতা করেন। শুক্রবার বিকেলে ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে বারংবার ডাকলেও দরজা খোলেননি কৌশিকবাবু। জানতে পেরে চলে আসেন কৌশিকবাবুর স্ত্রীও। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারপরই বাড়ি থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।


```