Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গণইস্তফার সিদ্ধান্ত কলকাতা মেডিক্যালের ডাক্তারদেরও, ২৪ ঘণ্টা সময় দিল নবান্নকে

মঙ্গলবার বেলার দিকে হঠাৎ গণইস্তফা দিয়েছেন আরজি কর হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যেই এহেন ঘটনায় খানিকটা চাপেই পড়েছে রাজ্য প্রশাসন।

গণইস্তফার সিদ্ধান্ত কলকাতা মেডিক্যালের ডাক্তারদেরও, ২৪ ঘণ্টা সময় দিল নবান্নকে

কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তারদের ঘোষণা

শেষ আপডেট: 8 October 2024 16:07

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনকে সংহতি জানিয়ে মঙ্গলবার বেলার দিকে হঠাৎ গণইস্তফা দিয়েছেন আরজি কর হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যেই এহেন ঘটনায় খানিকটা চাপেই পড়েছে রাজ্য প্রশাসন। মনে করা হচ্ছে এর জেরে স্বাস্থ্য ব্যবস্থায় বড় প্রভাব পড়বে। 

কিন্তু, রাজ্যকে আরও খানিকটা বেগ দিতে এবার একই পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজে সিনিয়র চিকিৎসকরা। 

তাঁরা এদিনই আরজি করের বিভাগীয় প্রধানদের সিদ্ধান্তের পরপরই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছেন ২৪ ঘণ্টার মধ্যে যদি সরকার আলোচনার জন্য না ডাকে, তাহলে তাঁরাও গণইস্তফা দেবেন। এও বলেছেন, অনশনরত জুনিয়র ডাক্তারদের শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই চিন্তিত তাঁরা। বিচারের জন্য লড়াই করে কর্মবিরতি থেকে ফিরে এসে রোগীদেরপরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অথচ দাবিপূরণ এখনও হয়নি। 

যদিও সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ অনশনরত ডাক্তারদের উদ্দেশে অনুরোধ জানিয়েছিলেন। বলেছিলেন ১০ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজগুলোর ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে। কিন্তু, মুখ্যসচিবের এহেন আশ্বাসবাণীতেও আশ্বস্ত হতে পারছেন না জুনিয়র তথা সিনিয়র ডাক্তাররা। আর সেই জন্যই আরজি করের ৫০ জন ডাক্তারের গণইস্তফার পর কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররাও ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন। 

প্রসঙ্গত, অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা সাফ জানিয়েছিলেন, আরজি করের নির্যাতিতার বিচারের পাশাপাশি কলেজে কলেজে ভর্তিতে দুর্নীতি, থ্রেট কালচার-সব ধরনের বেনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই আরজি কর হাসপাতালেও শুরু হয় গণইস্তফা। আর এবার সেই একই পথে হাঁটার ঘোষণা করলেন কলকাতা মেডিক্যালের সিনিয়ররা।


```