Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন সংসদ ভবনে শোভা পাবে ‘সেঙ্গোল’ কী সেটি যা নিয়ে তুঙ্গে কৌতুহল

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নতুন সংসদ (new parliament) ভবনে ‘সেঙ্গোল’ (Sengol) স্থাপন করবেন। লোকসভায় স্পিকারের আসনের এক পাশে রাখা থাকবে সেটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সরকারের এই সিদ্ধান্তের কথা জান

নতুন সংসদ ভবনে শোভা পাবে ‘সেঙ্গোল’ কী সেটি যা নিয়ে তুঙ্গে কৌতুহল

শেষ আপডেট: 24 May 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নতুন সংসদ (new parliament) ভবনে ‘সেঙ্গোল’ (Sengol) স্থাপন করবেন। লোকসভায় স্পিকারের আসনের এক পাশে রাখা থাকবে সেটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শাহের ঘোষণার পরই এই নিয়ে কৌতুহল তুঙ্গে উঠেছে। এটি আসলে সোনার পাতে মোড়া একটি রাজদণ্ড (Sengol)।

‘সেঙ্গোল’ শব্দটির উৎপত্তি তামিল ‘সেম্মাই’ থেকে। স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, ন্যায় শাসন ইত্যাদি একাধিক অর্থে এই শব্দটি তামিলে ব্যবহার করা হয়।

সংসদে যে সেঙ্গোল প্রতিষ্ঠা করা হবে সেটি রাখা ছিল এলাহাবাদে রাষ্ট্রীয় জাদুঘরে। সেখান থেকে সেটি দিল্লিতে নিয়ে আসা হয়েছে নতুন সংসদ ভবনে (new parliament) স্থাপনের জন্য। এটির সঙ্গে ভারতের স্বাধীনতা অর্জনের অন্তিম মুহূর্তের ইতিহাস জড়িয়ে আছে। ১৯৪৭-এর ১৪-১৫ অগস্টের রাতে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন সেঙ্গোল অর্থাৎ রাজদণ্ডটি জওহরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে। তারপর থেকে সেটি এলাহাবাদের মিউজিয়ামেই রাখা ছিল।

এইভাবে ক্ষমতা হস্তান্তরের মূল ভাবনাটি ছিল শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারির। আসলে মাউন্টব্যাটেনই প্রথম নেহরুর কাছে জানতে চান ক্ষমতা হস্তান্তর কি শুধু কাগজপত্র বিনিময়ের মধ্য দিয়ে হবে নাকি কোনও প্রতীকি ব্যবস্থা কিছু করা হবে।

নেহরু মতামত চান রাজাজি অর্থাৎ গোপালাচারির। তিনি বেশ কিছুদিন পর নেহরুকে জানান, ভারতে দীর্ঘ সময় রাজত্ব করা চোল রাজবংশের নিয়ম ছিল নতুন রাজার হাতে সেঙ্গোল তুলে দিয়ে ক্ষমতা হস্তান্তরের। ব্রিটিশের হাত থেকে ক্ষমতা হস্তান্তরেও সেই প্রাচীন ভারতীয় রীতি ফেরানো যেতে পারে। নেহরু সেই প্রস্তাবে রাজি হন। সহমত হন বাকি নেতৃবৃন্দও।

১৯৪৭-এর ১৪ অগাস্ট পূজাপাঠের পর রাত ১১’টায় জওহরলাল নেহরুর দিল্লির বাড়িতে গিয়ে তামিলনাড়ুর মঠের মহন্তরা তাঁর হাতে সেঙ্গোলটি তুলে দেন।পরে মাউন্টব্যাটেনের হাত থেকে আনুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত ছবি।

সরকারের নির্দেশে তামিলনাড়ুর একটি মঠে থাকা সেঙ্গোলের আদলে নতুন একটি রাজদণ্ড তৈরি করে তৎকালীন মাদ্রাজের নামজাদা অলঙ্কার নির্মাতা সংস্থা ভুম্মিদি বাঙ্গারু ছেট্টি। দুই শিল্পী ভুম্মিদি এথিরাজুলু (৯৬) এবং ভুম্মিদি সুধাকর (৮৮) বর্তমানে চেন্নাইয়ের বাসিন্দা। সেঙ্গোলটি তৈরির পর বিশেষ বিমানে সেটি দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল তখন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সরকারি সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, স্বাধীনতা অর্জনের মুহূর্তের আবেগ সেঙ্গোলের মধ্যে ধরা আছে যেটির সঙ্গে জড়িয়ে ভারতের আদি অকৃত্রিম ন্যায় শাসনের ঐতিহ্য। তাঁর কথায়, নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার একটি পরিচয়। স্পিকারের আসনের পাশে সেঙ্গোল স্থাপনও একটি দূরদর্শী সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।

‘নায়ক’ সত্যজিতেরই, ‘রায়ের’ পক্ষেই রায় জানাল দিল্লি হাইকোর্ট


```