
শেষ আপডেট: 16 August 2020 10:39
দ্য ওয়াল ব্যুরো: শকুন্তলা দেবী ছিলেন অঙ্কের জগতে এক বিস্ময় পাশাপাশিই তিনি ছিলেন এক স্বাধীনচেতা মহিলাও। তাঁর সাজপোশাক-গয়নার পছন্দেও তাই ফুটে উঠত তাঁর স্বাধীন মনোভাবের অভিব্যক্তি। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পেয়েছে। পর্দার শকুন্তলাকেও তেমনটাই দেখেছেন দর্শকরা। এ বার সে রকমই আধুনিক ও স্বাধীনচেতা মানসিকতার মহিলাদের জন্য গয়নার সম্ভার নিয়ে হাজির হয়েছে পূর্ব ভারতের বৃহত্তম অলঙ্কার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।
আধুনিক ফুরফুরে মেজাজের কম সোনার গয়নার কদর আজকাল বেশ ভাল। তবে সাবেক ডিজাইনের ভারী গয়নার কোনও তুলনা আজও নেই। এখনকার দ্রুত জীবনযাপন ট্রেন্ডি ডিজাইনকে আপন করলেও জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা প্রিয় মহলে প্রশংসিত হতে আজও ভরসা সাবেক গয়না।

আর এই সাবেক গয়নার ডিজাইনের ক্ষেত্রে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বরাবরই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। সেই কথা মাথায় রেখেই সদ্য পেরোনো স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লঞ্চ হয়েছে এক্সক্লুসিভ এবং লিমিটেড এডিশনের ঝুমকো কালেকশন।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'হিউম্যান কম্পিউটার' শকুন্তলা দেবীর বায়োপিক। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। সিনেমায় অভিনেত্রীকে দারুণ সব ঝুমকো দুল পরতেও দেখা গিয়েছে। তার থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছে সেনকোর এই স্পেশ্যাল কালেকশন। ডিজাইনে রয়েছে ভারতীয় পুরাণ ও আধুনিকতার মেলবন্ধনে ছোঁয়া।

ঝুমকো দুল মানে সবসময়ই তার ডিজাইনে থাকবে আভিজাত্যের ছোঁয়া। এ ক্ষেত্রেও থাকবে তাই। রয়্যাল ক্রাফটেড ঘুঙুরু ঝুমকা, ট্র্যাডিশনাল লম্বা ধাঁচের খাঁচার ডিজাইনে সোনার ঝুমকা, ময়ূরপঙ্খ নকশা, ইন্দো-ওয়েস্টার্ন আমব্রেলা ঝুমকা এবং আরও অনেক কিছু নিয়েই সাজানো রয়েছে সেনকোর নতুন ঝুমকো সম্ভার।
সে সম্ভারে কেবল চোখ রাখার অপেক্ষা। মুগ্ধ হওয়া ছাড়া অন্য উপায় নেই আপনার। চোখ ধাঁধানো সোনার নকশায় আভিজাত্য যেন উপচে পড়ছে। কদর বুঝলে হাতছানি এড়ানো কঠিন।

সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন জানিয়েছেন, “স্বাধীনতা দিবস সমস্ত ভারতীয়র কাছেই নানা ভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয়দের জীবনে এই দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আমাদের প্রিয় গ্রাহকদের জন্য নানা অফারও আনা হয়েছে। সোনা-হিরে-প্ল্যাটিনাম সব ধরনের গয়নাতেই থাকছে বিশেষ ছাড়। সমস্ত শোরুম, অনলাইন কেনাকাটা সবের ক্ষেত্রেই আগামী ৩১ অগস্ট পর্যন্ত থাকবে এই অফার।”
কী কী ছাড় থাকছে, জেনে নিন এক নজরে।
১. হিরের গয়নার মজুরিতে ফ্ল্যাট ১০০ শতাংশ ছাড় ২. সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড় ৩. পুরোনো সোনা পরিবর্তনের ক্ষেত্রে শূন্য শতাংশ বাদ ৪. প্ল্যাটিনামের গয়নার মজুরিতে ২৫ শতাংশ ছাড় ৫. রুপোর গয়না এবং গসিপ কালেকশনের ক্ষেত্রে ২০ শতাংশ ৬. গ্রহরত্নের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড়
*বিজ্ঞাপনী প্রতিবেদন