Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহের বিবৃতিতে অসন্তোষ, রাজ্যসভায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভোট দেবে শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো : সোমবার লোকসভায় নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিয়েছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনা। দলের তরফে বলা হয়েছে, দেশের স্বার্থেই নাগরিকত্ব আইনে সংশোধন করা প্রয়োজন। কিন্তু বুধবার শিবসেনাই জানিয়ে দিল, তারা রাজ্যসভায় ভোট দেবে বিলের বি

অমিত শাহের বিবৃতিতে অসন্তোষ, রাজ্যসভায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভোট দেবে শিবসেনা

শেষ আপডেট: 11 December 2019 09:07

দ্য ওয়াল ব্যুরো : সোমবার লোকসভায় নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিয়েছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনা। দলের তরফে বলা হয়েছে, দেশের স্বার্থেই নাগরিকত্ব আইনে সংশোধন করা প্রয়োজন। কিন্তু বুধবার শিবসেনাই জানিয়ে দিল, তারা রাজ্যসভায় ভোট দেবে বিলের বিপক্ষে। কারণ হিসাবে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিল পেশের সময় যে বিবৃতি দিয়েছেন, তাতে শিবসেনা সন্তুষ্ট নয়। মহারাষ্ট্রে নতুন জোটসঙ্গী কংগ্রেসের চাপেই শিবসেনা অবস্থান বদল করেছে বলে পর্যবেক্ষকদের ধারণা। সোমবার শিবসেনা বিলের পক্ষে ভোট দেওয়ায় কংগ্রেস অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংবিধানের ওপরে বড় আঘাত। যারা এই বিল সমর্থন করছে, তারা আমাদের জাতির ভিত্তিকেই ধ্বংস করতে চায়। এরপরে বুধবার সকালে শিবসেনা অভিযোগ করে, ভোট ব্যাঙ্কের দিকে নজর রেখে ওই বিল এনেছে বিজেপি। তারা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন আনতে চায়। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, “বিলের কয়েকটি ব্যাপারে আমাদের প্রশ্ন আছে। তার জবাব না পেলে আমাদের অবস্থান লোকসভার চেয়ে পৃথক হবে।” গত মঙ্গলবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, রাজ্যসভায় আনার আগে বিজেপি বিলটির কিছু পরিবর্তন করুক। তবে আমরা সমর্থন করব। প্রস্তাবিত নাগরিকত্ব বিলে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় নিপীড়নের ভয়ে পালিয়ে আসেন, তবে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবধি যাঁরা এদেশে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সোমবার বেশ কয়েক ঘণ্টা ধরে বিতর্কের পরে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব আইন সংশোধনী বিল। তার পক্ষে ভোট পড়েছে ৩১১ টি। বিপক্ষে পড়েছে ৮০ টি। বিরোধীদের বক্তব্য, ওই বিলে সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, আইনের সামনে সকলেই সমান।

```