Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কসাইরা এখন দেশের শাসক, বিজেপির নিন্দায় শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিকে ফের খোঁচা দিল শিবসেনা। দলের শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে তাঁদের মুখপত্র 'সামনা' পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছেন, আমি সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণের জন্য নয়। 'সামন

কসাইরা এখন দেশের শাসক, বিজেপির নিন্দায় শিবসেনা

শেষ আপডেট: 23 July 2018 07:39

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিকে ফের খোঁচা দিল শিবসেনা। দলের শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে তাঁদের মুখপত্র 'সামনা' পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছেন, আমি সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণের জন্য নয়। 'সামনা' পত্রিকার সম্পাদকীয়তেই আরও কঠোর ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলা হয়েছে, যাঁরা এখন দেশ শাসন করছেন, তাঁদের সঙ্গে কসাইয়ের তফাৎ নেই।  তাঁরা পশুদের রক্ষা করতে ব্যস্ত। কিন্তু মানুষকে খুন করছেন। সোমবার 'সামনা' পত্রিকার যে নতুন সংখ্যা বেরিয়েছে, তাতেই উদ্ধবের সাক্ষাৎকার এবং ওই সম্পাদকীয় আছে। উদ্ধব বলেছেন, আমাদের শুধু একজন বন্ধু নেই। জনগণের মধ্যে আমাদের অনেক বন্ধু আছে। আমি কারও কাঁধে বন্দুক রেখে শিকার করা পছন্দ করি না। বহুদিনের মিত্র বিজেপির সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে উদ্ধব ওই মন্তব্য করেছেন। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক যে একেবারে তলানিতে থেকেছে, তা বোঝা যায় গত শুক্রবার আস্থাভোটের সময়। তার আগের দিন রাতে বিজেপির সভাপতি অমিত শাহ নিজে উদ্ধবকে ফোন করেন।  পরে অমিত শাহ জানান, উদ্ধব তাঁকে কথা দিয়েছেন, আস্থাভোটে সরকারকে সমর্থ করবেন। আস্থাভোটের আগের রাতে নাকি শিবসেনা এমপিদের হুইপ জারি করা হয়েছিল, সংসদে বিতর্কের সময় উপস্থিত থাকতে হবে এবং সরকারের পক্ষে ভোট দিতে হবে। আস্থাভোটের দিন সকালে বদলে যায় ছবি। শিবসেনা নতুন হুইপ দেয়, এমপিরা কেউ ওইদিন সংসদে হাজির থাকবেন না। সংসদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যে ভাষণ দেন এবং শেষে যেভাবে মোদীকে জড়িয়ে ধরেন, তারও প্রশংসা করে শিবসেনা। এই অবস্থায় অমিত শাহ মহারাষ্ট্রে দলীয় নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছেন, আগামী লোকসভা ভোটে একা লড়ার প্রস্তুতি নিতে হবে।

```