Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পরিবেশ দিবসে সবুজ রক্ষার অঙ্গীকার, সচেতনতা বৃদ্ধিতে আলোচনার আয়োজন

কলকাতায় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে গাছের তারা বিতরণ, জীব বৈচিত্র রক্ষা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

পরিবেশ দিবসে সবুজ রক্ষার অঙ্গীকার, সচেতনতা বৃদ্ধিতে আলোচনার আয়োজন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শেষ আপডেট: 6 June 2024 11:09

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কলকাতা-সহ রাজ্যের সর্বত্র বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সল্টলেকে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। মুখ্য বক্তা ছিলেন সংস্থার চেয়ারম্যান তথা নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র। 

কলকাতায় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে গাছের তারা বিতরণ, জীব বৈচিত্র রক্ষা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। দেখানো হয় পরিবেশ বিষয়ক সিনেমা ‘নোনা গাঙের উপাখ্যান।’

বয়স্ক নাগরিকদের স্বার্থে কাজ করে ডিগনিটি ফাউন্ডেশন। বুধূবার তাদের ঢাকুরিয়া সেন্টার ডব্লুডব্লুএফ বা ওয়াল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সঙ্গে যৌথ উদ্যোগে দক্ষিণাপনের সামনে এক অনুষ্ঠানে পরিবেশ রক্ষার নবীন ও প্রবীণের কর্তব্য বিষয়ে আলোচনা সভার আয়োজন করে। 

উত্তর কলকাতায় মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের জাতীয় সেবা প্রকল্প শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন অংশ হিসাবে ছিল এ বছরের পরিবেশ ভাবনা বিষয়ে আলোচনা সভা, ছাত্র ছাত্রীদের মধ্যে পোস্টার ও স্লোগান উপস্থাপনা ইত্যাদি। উপস্থিত ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে চারাগাছ বিতরণ ও রোপ করা হয়। পরিবেশ রক্ষার সচেতনতা গড়ে তুলতে কলেজ প্রাঙ্গন থেকে বাগবাজার মায়ের ঘাট পর্যন্ত পদযাত্রা করা হয়।

ছাত্রছাত্রীরা বাগবাজার মায়ের ঘাট সংলগ্ন  এলাকা পরিস্কার করে দেয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ রক্ষার নানা দিক তুলে ধরেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড: অমিতা মজুমদার। কলেজের বায়োসায়েন্স বিভাগের ছাত্র ছাত্রীরা পরিবেশ দিবসের ভাবনাকে সুন্দর ভাবে উপস্থাপন করে। জাতীয় সেবা প্রকল্প শাখার প্রোগ্রাম অফিসার অধ্যাপক কৃষ্ণ বিশ্বাস পরিবেশ বিপন্নতার নানা দিক তুলে ধরেন।


```