Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাজ্যে গরুর সংখ্যা বাড়াতে ইঞ্জেকশন দেবে ত্রিপুরা সরকার, চিহ্নিত দেড় লক্ষ

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলি থেকে আর গরু নিয়ে আসার ঝক্কি পোহাবে না ত্রিপুরা সরকার। এবার রাজ্যেই গরুর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রকল্প শুরু করল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্যটি। বুধবার 'মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের'

রাজ্যে গরুর সংখ্যা বাড়াতে ইঞ্জেকশন দেবে ত্রিপুরা সরকার, চিহ্নিত দেড় লক্ষ

শেষ আপডেট: 27 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলি থেকে আর গরু নিয়ে আসার ঝক্কি পোহাবে না ত্রিপুরা সরকার। এবার রাজ্যেই গরুর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রকল্প শুরু করল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্যটি। বুধবার 'মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের' সূচনা করেন বিপ্লব দেব। সূচনা অনুষ্ঠানের বক্তৃতায় বিপ্লব দেবের দাবি, এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরায় একদিকে মিটবে গরুর দুধের চাহিদা। অন্যদিকে লক্ষাধিক কর্মসংস্থান তৈরি হবে। কী ভাবে বাড়বে গরুর সংখ্যা? ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীর্য প্রয়োগ করা হবে। তার ফলে বাইরে থেকে গরু আনতে হবে না। এর জন্য ত্রিপুরা সরকার পাঁচটি জেলার ২৩টি ব্লক এবং দুটি পৌর এলাকায় ১ লক্ষ ৫৬ হাজার গাভী চিহ্নিত করেছে বলেও জানান বিপ্লববাবু। মোট তিন লক্ষ ১২ হাজার ডোজ বীর্য প্রয়োগ করা হবে। খরচ হবে মোট ১৬ কোটি ১৯ লক্ষ ৪৩ হাজার টাকা। যার অধিকাংশটাই দেবে কেন্দ্রীয় সরকার। কিছুটা দেবে রাজ্য। যাঁর গরু তাঁকে দিতে হবে ডোজ প্রতি ৫০ টাকা। What cow-loving India should actually focus on: Making more fodder  available to starving cattle মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাইরে থেকে গাভী আনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা রয়েছে। পরিবহণ, শারীরিক অসুস্থতা-সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তাই রাজ্য সরকার পরিকল্পনা করেছে বিজ্ঞানসম্মত ভাবেই রাজ্যের গাভীদের সিমেন প্রয়োগ করা হবে। তাঁর কথায়, "দেখা গিয়েছে, সিমেন প্রয়োগ করার ফলে যে বাছুরের জন্ম হয় তার মধ্যে ৯০-৯৫ শতাংশ স্ত্রীলিঙ্গের। এবং তাদের দুধ দেওয়ার ক্ষমতাও বেশি। বিপ্লব দেব আরও বলেন, "ত্রিপুরার মানুষ পাউডার দুধের উপর অতিরিক্ত নির্ভরশীল। তার কারণ এখানে গোদুগ্ধ পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না। এই প্রকল্পের মাধ্যমে সেই সংকটও মিটতে চলেছে।" সিপিএমকে সরিয়ে ত্রিপুরার ক্ষমতায় আসার পরেই গো পালনে বিশেষ জোর দিয়েছিল বিপ্লব দেব সরকার। পাঁচ হাজার পরিবারকে আর্থিক ভাবে স্বনির্ভর করতে দুটি করে গরু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা। কিন্তু সেই প্রকল্প যে দাঁড়ায়নি তা এদিন নিজেই স্বীকার করে নেন বিপ্লব দেব। তিনি বলেন, ওই প্রকল্প সাফল্য না পাওয়ার অন্যতম কারণ বাইরে থেকে গরু আনার সমস্যা। তবে আত্মবিশ্বাসী বিপ্লবের দাবি, এই প্রকল্প সফল হবেই হবে। যদিও বিরোধীদের অনেকে টিপ্পনি কেটে বলছেন, আসলে বিজেপি সরকার চায় রাজ্যে গরুর সংখ্যা বৃদ্ধি পাক। বৌদ্ধিক বিকাশ নষ্ট করে গরু বাড়ানোই ওদের উদ্দেশ্য।

```