Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের সেলফি-বলি, এবার লুধিয়ানায় ট্রেনে কাটা পড়ল দুই কিশোর

দ্য ওয়াল ব্যুরো: ফের সেলফি-নেশার বলি হল দুই কিশোর। এবার ঘটনাস্থল লুধিয়ানার রেললাইন। পুলিশ জানিয়েছে, রবিবার বছর পনেরোর তিনটি ছেলে  রেললাইনের উপরে দাঁড়িয়ে নানা রকম পোজ়ে সেলফি তুলছিল। হঠাৎই এসে যায় ট্রেন। তারা এতই মত্ত ছিল নিজেদের মধ্যে, যে

ফের সেলফি-বলি, এবার লুধিয়ানায় ট্রেনে কাটা পড়ল দুই কিশোর

শেষ আপডেট: 6 August 2018 05:04

দ্য ওয়াল ব্যুরো: ফের সেলফি-নেশার বলি হল দুই কিশোর। এবার ঘটনাস্থল লুধিয়ানার রেললাইন। পুলিশ জানিয়েছে, রবিবার বছর পনেরোর তিনটি ছেলে  রেললাইনের উপরে দাঁড়িয়ে নানা রকম পোজ়ে সেলফি তুলছিল। হঠাৎই এসে যায় ট্রেন। তারা এতই মত্ত ছিল নিজেদের মধ্যে, যে শুনতে পায়নি হুইসেল। এক কিশোর কোনও রকমে সরে যেতে পারলেও, চাকার চলায় চলে যায় গৌরব কুমার এবং যুবরাজ সিংহ নামের দুই কিশোর। তৃতীয় জন পালিয়ে যেতে পারলেও, ভয়ে কাউকে ঘটনার কথা জানায়নি সে। পরে রেলপুলিশের সূত্রে খবর আসে, রেললাইনে কাটা পড়েছে দুই কিশোর। পরে তাদের পরিবার গিয়ে মৃতদেহ শনাক্ত করে। পরিবার সূত্রের খবর, রবিবার সকালে গুরুদুয়ারা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল যুবরাজ ও গৌরব। তৃতীয় কিশোরের কথা জানতেন না তাঁরা। এর পরে কী ঘটেছে, কেনই বা তারা রেললাইনে গিয়েছিল, সেলফি তুলছিল-- এসব কিছুই জানে না পরিবার। যুবরাজের পরিবারের তরফে পুলিশকে অনুরোধ করা হয়েছে ময়না তদন্তের আগে তার বাবার দুবাই থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে। সেলফি তুলতে গিয়ে মৃত্যুর হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। কিশোর থেকে শুরু করে প্রৌঢ়, কেউই বাদ পড়ছে না এই প্রবণতা থেকে। পরিসংখ্যান বলছে, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে সারা পৃথিবীতে রিপোর্টেড মৃত্যুর সংখ্যা ২১৩। যার মধ্যে ১২৮টি-ই ঘটেছে ভারতে। ভারতের পরেই আছে রাশিয়া এবং পাকিস্তান। সে দু'টি দেশে এই চার বছরে সেলফি-মৃত্যুর সংখ্যা ১৪ এবং ১২।  

```