Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন বছর ধরে ধর্ষণ করে, তার ভিডিও তুলে ধৃত আরও এক ‘বাবা’

দ্য ওয়াল ব্যুরো: গডম্যানদের কীর্তির আর শেষ নেই! এ বার মুম্বইয়ে। এক মহিলাকে ‘কালা জাদু’র অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নামে টানা তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক স্বঘোষিত বাবার নামে। শুধু তাই নয়, ৩৫ বছরের ওই তরুণীর উপর যৌন অত্যাচারের ঘটনা

তিন বছর ধরে ধর্ষণ করে, তার ভিডিও তুলে ধৃত আরও এক ‘বাবা’

শেষ আপডেট: 3 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: গডম্যানদের কীর্তির আর শেষ নেই! এ বার মুম্বইয়ে। এক মহিলাকে ‘কালা জাদু’র অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নামে টানা তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক স্বঘোষিত বাবার নামে। শুধু তাই নয়, ৩৫ বছরের ওই তরুণীর উপর যৌন অত্যাচারের ঘটনা সে আবার ক্যামেরাবন্দিও করে রেখেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নুর শেখ। মুম্বই পুলিশ জানিয়েছে, ঠানের দহিসরের বাসিন্দা ওই মহিলাকে নুর শেখ নামে ওই ‘বাবা’র কাছে পাঠিয়েছিলেন মহিলারই কোনও আত্মীয়। নুর তাঁকে বলে, তিনি কালা জাদুর অভিশাপ থেকে ভুগছেন। তাঁর জীবনে অনেক দুঃখ আছে। এর থেকে মুক্তি পেতে হলে তাঁকে বাবার কথা শুনে চলতে হবে। এর পরেই শুরু হয় অত্যাচার। দিনের পর দিন মহিলাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। এই কাজে ওই ব্যাক্তির স্ত্রী পুরো মদত দেয়। ধর্ষণের সময় উপস্থিত থেকে পুরো ঘটনা দিনের পর দিন ভিডিও করে নুরের স্ত্রী। এখানেই শেষ নয়, নানারকম ভয় দেখিয়ে নিগৃহীতার কাছ থেকে প্রায দু লক্ষ টাকা আদায় করেছে ওই দম্পতি। পুলিশ শেখ দম্পতিকে গ্রেফতার করেছে।

```