Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সন্তান লাভের আশায় 'মির্চি বাবা'র দ্বারস্থ মহিলা, তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন চেষ্টা করেও কিছুতেই মা হতে পারছিলেন না মহিলা। সন্তান লাভের (Having a child) আশায় শেষমেশ স্বঘোষিত (Self Proclaimed) ধর্মগুরু (Godman) 'মির্চি বাবা'র (Mirchi Baba) শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু সন্তান লাভ তো দূর, উ

সন্তান লাভের আশায় 'মির্চি বাবা'র দ্বারস্থ মহিলা, তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

শেষ আপডেট: 9 August 2022 12:23

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন চেষ্টা করেও কিছুতেই মা হতে পারছিলেন না মহিলা। সন্তান লাভের (Having a child) আশায় শেষমেশ স্বঘোষিত (Self Proclaimed) ধর্মগুরু (Godman) 'মির্চি বাবা'র (Mirchi Baba) শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু সন্তান লাভ তো দূর, উল্টে মির্চি বাবার হাতেই ধর্ষণের (Rape) শিকার হতে হয়েছে তাঁকে, এমনটাই অভিযোগ করেছেন তিনি।

মহিলার অভিযোগের ভিত্তিতে গোয়ালিয়রের একটি হোটেল থেকে মির্চি বাবাকে গ্রেফতার (Arrest) করেছে ভোপাল ও গোয়ালিয়র পুলিশের যৌথ বাহিনী।

মধ্যপ্রদেশের বৈরাগ্যানন্দ গিরি মহারাজ একজন স্বঘোষিত ধর্মগুরু। ভক্তমহলে তিনি মির্চি বাবা নামেই পরিচিত। গোয়ালিয়রের অতিরিক্ত পুলিশ কমিশনার রিচা চৌবে জানিয়েছেন, সোমবার মধ্যবয়সি এক মহিলা বিচারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী জানিয়েছেন, গত জুলাই মাসে সন্তান লাভের আশায় মির্চি বাবার আশীর্বাদ নিতে তাঁর আশ্রম মহামণ্ডলেশ্বর নিরঞ্জনী আখড়ায় গিয়েছিলেন তিনি। এরপরেই ওষুধ খাইয়ে মির্চি বাবা তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

অভিযুক্ত ধর্মগুরুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সামনে নীতীশ, লাঠি কিন্তু লালু


```