Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে বান্ডিল বান্ডিল নোট! গুনে শেষ করতে পারলেন না আধিকারিকরা

দ্য ওয়াল ব্যুরো: পাটনার (Patna) জনৈক ড্রাগস ইনস্পেকটরের (Drugs Inspector) বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। ভিজিল্যান্স ডিপার্টমেন্টের যে আধিকারিকরা ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন, নোটের বান্ডিল (Cash) গুনতে তাঁদের রীতিমতো

ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে বান্ডিল বান্ডিল নোট! গুনে শেষ করতে পারলেন না আধিকারিকরা

শেষ আপডেট: 26 June 2022 04:32

দ্য ওয়াল ব্যুরো: পাটনার (Patna) জনৈক ড্রাগস ইনস্পেকটরের (Drugs Inspector) বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। ভিজিল্যান্স ডিপার্টমেন্টের যে আধিকারিকরা ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন, নোটের বান্ডিল (Cash) গুনতে তাঁদের রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে।

Patna

জানা গেছে, বিহারের পাটনার ওই ড্রাগস ইনস্পেটরের নাম জীতেন্দ্র কুমার। তাঁর সম্পত্তির হিসেব পেতে তাঁর বাড়িতে রেড করেন অফিসাররা। আর একটু তল্লাশি চালাতেই তাঁদের চোখ কপালে ওঠে। অগুন্তি টাকা রাখা ছিল বাড়িতে। সবটা গুনে শেষ করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ওই ভিজিল্যান্স আধিকারিকদের। নোট গুনতে গুনতে একসময় গোটা বিছানা, টেবিল সব ভরে যায়। ১০০ থেকে শুরু করে ২০০০ সবরকমের নোটই ছিল ওই বান্ডিলের মধ্যে।

শুধু নগদ টাকাই নয়, অফিসাররা ওই বাড়িতে এমন অনেক ডকুমেন্ট পেয়েছেন যা জীতেন্দ্র কুমারের আরও সম্পত্তির হদিশ দেয়। বিভিন্ন এলাকায় তাঁর নামে জমি-জায়গা রয়েছে। এছাড়া বাড়ি থেকেই পাওয়া গেছে প্রচুর সোনাদানাও।

বিহারে ভিজিল্যান্স ডিপার্টমেন্ট সম্প্রতি চারটি জায়গায় এমন তল্লাশি চালিয়েছে। জীতেন্দ্র কুমারের বাড়ি থেকে মোট কত টাকা পাওয়া গেল সেই সংখ্যা এখনও জানানো হয়নি।


```