Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পাল্টি খেলেন শাহজাহান! একদিনের ব্যবধানে বললেন, কোনও অভিযোগই নেই

গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর গত বুধবার সংবাদমাধ্যমে প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছিলেন সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

পাল্টি খেলেন শাহজাহান! একদিনের ব্যবধানে বললেন, কোনও অভিযোগই নেই

শেষ আপডেট: 7 April 2024 13:39

দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর গত বুধবার সংবাদমাধ্যমে প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছিলেন সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একদিনের ব্যবধানে গত শুক্রবার জানিয়েছিলেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছিলেন, "যা অভিযোগ করা হচ্ছে সব মিথ্যে। সব বিজেপির দালালরা করাচ্ছে!"

এবারও একদিনের ব্যবধানে মুখ খুললেন শাহজাহান। তবে এবার অবস্থান পুরোপুরি বদলে ফেললেন। রবিবার ইডির ঘেরাটোপে মেডিক্যাল পরীক্ষায যাওয়ার পথে শাহজাহানের কাছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর আগের মন্তব্যের সূত্র ধরে জানতে চেয়েছিলেন, বিজেপি-র কে বা কারা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে? নামও জিজ্ঞাসা করা হয় তাঁকে। নাম বলা তো দূরস্থ শাহজাহান বললেন,  "কোনও অভিযোগই নেই!"

হঠাৎ কেন নিজের অবস্থান বদল করলেন শাহজাহান? তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সিবিআই হেফাজতে থাকা নেতার মতিগতির দিকে নজর রাখছেন তদন্তকারীরাও। একাংশের মতে, কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে থেকে তাঁদের বিরুদ্ধেই একের পর এক মন্তব্য করলে বিপদ বাড়তে পারে, এমন আশঙ্কা থেকে হয়তো লোক দেখানো মত বদল।

অপর আরেকটি অংশ মনে করিয়ে দিচ্ছে, গ্রেফতার হওয়ার পর ইতিমধ্যে শাহজাহানের ডানা ছেঁটেছে দল। তাঁকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে। এমন আবহে দলের কাছেই নিজের বার্তা পৌঁছে দিতে এই কৌশলী অবস্থান নিয়ে থাকতে পারেন। 

বস্তুত, গ্রেফতার হওয়ার পর রাজ্য পুলিশ, ইডির হাত ঘুরে এখন সিবিআই হেফাজতে আছেন শাহজাহান। তবে তাঁর ওপর চাপ বাড়িয়েছে ইডিও। কারণ সম্প্রতি শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শাহাজাহানের ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও তাঁর মাছ ব্যবসা সংক্রান্ত অন্য একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

এই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও শাহজাহানের আরও কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্যে নজরে রাখছে ইডি। শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য খতিয়ে দেখে প্রায় ১৩৭ কোটি টাকার হদিশ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এখনও অন্তত ১৫টি অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের ওপর নজর রাখছে তাঁরা। ফলে মানসিকভাবেও 'সন্দেশখালির বাঘ' ধীরে ধীরে ভাঙছেন বলে দাবি তদন্তকারীদের একাংশেরও। শাহজাহানের এমন মন্তব্য তারই বর্হিপ্রকাশ কি না, তা নিয়েও শুরু হয়েছে চর্চা।


```