Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোগ না ভেজ থালি, বর্ধমানের এই মন্দিরের প্রসাদের পসরা দেখে প্রশ্ন জাগবে আপনারও

দুর্গাপজোর মতোই আমজনতা নবান্ন উৎসবে মেতে ওঠে। সর্বমঙ্গলা মন্দিরের নবান্ন উৎসবের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়।

ভোগ না ভেজ থালি, বর্ধমানের এই মন্দিরের প্রসাদের পসরা দেখে প্রশ্ন জাগবে আপনারও

সর্বমঙ্গলা মন্দির

শেষ আপডেট: 19 December 2024 17:58

চন্দন ঘোষ, বর্ধমান

বাসন্তী পোলাও, ধবধবে সাদা চালের ভাত সঙ্গে মুগের ডাল ও পাঁচ রকমের ভাজা। তাছাড়াও রয়েছে দু'রকমের তরকারি, চাটনি, পায়েসও। না এ কোনও নিরামিষ পাইস হোটেলের থালি নয়, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের নবান্ন ভোগ।

এভাবেই মালসা সাজিয়ে দেবীকে ভোগ দেন মন্দিরের সেবায়েতরা। একই সঙ্গে গুড়, চাল, মিষ্টি, ফল দিয়ে তৈরি করা হয় নবান্নের প্রসাদ।

কার্তিক মাস পড়তেই কৃষিপ্রধান জেলা বর্ধমান জুড়ে নবান্ন উৎসব শুরু হয়। দুর্গাপজোর মতোই আমজনতা নবান্ন উৎসবে মেতে ওঠে। সর্বমঙ্গলা মন্দিরের নবান্ন উৎসবের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়। মানুষ সেই প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন। ওই দিন নবান্ন উৎসব ঘিরে ভক্তদের ঢল নামে মন্দিরে। সকলেই পুজো দেন। বাড়ি ফেরেন দেবীর মালসাভোগ ও প্রসাদ নিয়ে। 

এবারের অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড়ে কাউন্সিলর স্বীকৃতি হাজরাও উপস্থিত ছিলেন। তিনি জানান, অন্যান্য বছর মন্দির চত্বরেই বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তবে এ বছর মালসা বিলির আয়োজন করা হয়েছে। 

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, ওই নির্দিষ্ট দিনে প্রায় ১২০০ র বেশি ভোগ বিলি করা হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞ সামলাতে স্কাউট আর পুলিশের কর্মীরাও উপস্থিত ছিলেন। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের আলাদা আকর্ষণ রয়েছে। যুগ পাল্টালেও নবান্নের উৎসবের গৌরব হারায়নি।


```