Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

অদ্ভুত ক্ষমতা এই পাঁচ ছবির, অনায়াসে বলে দেবে আপনি কী ভাবছেন!

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সবসময়ই নেট মাধ্যমে ঝড় তোলে। মানুষের পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে থাকে এইসব ইলিউশন বা শব্দের ধাঁধা। মুঠো ফোনে ঘুরতে থাকে এমনই নানা ইলিউশন। কোন শব্দের ধাঁধা শুধুই থাকে মনোরঞ্জনের জ

অদ্ভুত ক্ষমতা এই পাঁচ ছবির, অনায়াসে বলে দেবে আপনি কী ভাবছেন!

শেষ আপডেট: 12 July 2022 18:12

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সবসময়ই নেট মাধ্যমে ঝড় তোলে। মানুষের পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে থাকে এইসব ইলিউশন বা শব্দের ধাঁধা। মুঠো ফোনে ঘুরতে থাকে এমনই নানা ইলিউশন। কোন শব্দের ধাঁধা শুধুই থাকে মনোরঞ্জনের জন্য, আবার কিছু কিছুর মধ্যে থাকে গভীর পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা।

মনোবিদদের কথায়, এমন কিছু ইলিউশন থাকে যার মধ্যে লুকিয়ে থাকে আপনার ব্যক্তিত্ব! অর্থাৎ আপনি কেমন মানুষ, সবকিছুই নির্ভর করে আপনি কোন জিনিসকে কীভাবে দেখছেন তার ওপর। সম্প্রতি এমনই এক ইলিউশন নেট পাড়ায় ভাইরাল হয়েছে। তাতে রয়েছে পাঁচটি ছবি। আপনি সেই ছবিগুলিতে প্রথমে কী দেখছেন তার মধ্যে থেকেই বলে দেওয়া যাবে আপনার ব্যক্তিত্ব। অন্তত, বিশেষজ্ঞরা তাই দাবি করেন।

এবার আসা যাক এই ইলিউশনের কথায়। আপনাকে নীচে পাঁচটি ছবি দেওয়া হবে। প্রত্যেকটির মধ্যেই দুটি করে বিষয় লুকিয়ে আছে। এখন এটাই চ্যালেঞ্জ আপনি প্রথমে কী দেখছেন।

১. নীচের ছবিতে জালনাটা কোনদিকে খোলা?

ক) বাইরের দিকে
খ) ভেতরের দিকে

২. নীচের ছবিতে কে কাকে আলিঙ্গন করছেন?

ক) একজন মহিলা একজন পুরুষকে আলিঙ্গন করছেন
খ) একজন পুরুষ একজন মহিলাকে আলিঙ্গন করছেন

৩. নীচের ছবিতে আপনি কী দেখছেন?

ক) একটি কঙ্কালের মুখ
খ) দুজন মহাকাশচারী

৪. নীচের ছবিতে আপনি কী দেখছেন?

ক) একটা বিড়াল
খ) একজনের মুখ

৫. নীচের ছবিতে আপনি প্রথমে কী দেখছেন?

ক) একটি গাছ
খ) একজন মানুষের মুখ

এবার আসা যাক আপনার পর্যবেক্ষণের বিশ্লেষণের বিষয়ে---

আপনি যদি সব ছবিতেই প্রথমে বিকল্পটি দেখতে পান

আপনি একজন উৎসাহী ব্যক্তি। আপনি সবসময় আপনার নিজের মনের কথা শুনতে বেশি পছন্দ করেন। আপনি যে মনে করছেন সেটাই বিশ্বাস করতে ভালবাসেন। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের তুলনায় খানিক বেশি। আপনি এমন একজন মানুষ যিনি কোনকিছুর শেষ অবধি যেতে চান। যখন কোন বিষয়ে সকলে হাল ছেড়ে দেয়, আপনি তবুও সেই বিষয় নিয়ে পড়ে থাকেন এবং সমাধানের চেষ্টা করে যান।

এই ছবিতে লুকিয়ে আছে ১০টি সংখ্যা! খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা

আপনি যদি সব ছবিতেই প্রথমে বিকল্পটি দেখতে পান

আপনি একজন বাস্তববাদী মানুষ। আপনি যখন কিছু চিন্তা করেন তখন আপনার কাছে সেই বিষয়ের ব্যবহারিক দিক ও তার থেকে কী সুবিধা পাওয়া যাবে সেইদিকটা বেশি ভাবেন। আপনার ভাবনার মধ্যে সবসময়ই লুকিয়ে থাকে সৃজশীলতা। যা আপনাকে অন্যের থেকে আলাদা করে দেয়।

আপনি যদি উপরের ছবিগুলোর মধ্যে বেশিভাগ ক্ষেত্রেই বিকল্পটি দেখে থাকেন

আপনি একজন যুক্তিবাদী মানুষ। আপনি কোন বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে বেশি করে ভাবতে পছন্দ করেন। আপনি নিজের মধ্যেই চিন্তাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তবেই তার সমাধান করার চেষ্টা করেন। হঠকারিতায় কোন সিদ্ধান্ত নেওয়া আপনার ধাতে সয় না।

আপনি যদি উপরের ছবিগুলোর মধ্যে বেশিভাগ ক্ষেত্রেইবিকল্পটি দেখে থাকেন

আপনি অভিজ্ঞতার ওপর বেশি বিশ্বাস করে থাকেন। আপনি অতীত থেকে শিক্ষা নিতে পছন্দ করেন। আপনি কোন বিষয়ের পদক্ষেপ নেওয়ার আগে আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে বিষয়টি চিন্তা করে থাকেন। সেই কারণে নতুন কোন সমস্যা যার সঙ্গে আপনি জীবনে আগে কখনও সম্মুখীন হননি সেই সমস্যার ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়া আপনার কাছে কঠিন হয়ে দাঁড়ায়।

কয়েক সেকেন্ডের এই ইলিউশনে আছে রঙের খেলা! ভিডিও দেখলে চোখ ধাঁধিয়ে যাবে


```