Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শিখ ধর্মগ্রন্থ অবমাননায় অভিযুক্তকে জেলে পিটিয়ে মারল সহবন্দিরা, দাঙ্গার আশঙ্কায় নিরাপত্তা জোরদার পঞ্জাবে

দ্য ওয়াল ব্যুরো: জেলের ভিতরেই সহবন্দিদের হাতে খুন হলেন ২০১৫ সালে শিখ ধর্মগ্রন্থ অবমাননায় অভিযুক্ত মহিন্দর পাল বিট্টু। ঘটনার জেরে রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। দাঙ্গা এড়াতে রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা। দশ কোম্পানি বিএসএফ ও

শিখ ধর্মগ্রন্থ অবমাননায় অভিযুক্তকে জেলে পিটিয়ে মারল সহবন্দিরা, দাঙ্গার আশঙ্কায় নিরাপত্তা জোরদার পঞ্জাবে

শেষ আপডেট: 21 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জেলের ভিতরেই সহবন্দিদের হাতে খুন হলেন ২০১৫ সালে শিখ ধর্মগ্রন্থ অবমাননায় অভিযুক্ত মহিন্দর পাল বিট্টু। ঘটনার জেরে রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। দাঙ্গা এড়াতে রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা। দশ কোম্পানি বিএসএফ ও দু'কোম্পানি র‍্যাফ চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধে ৬টা নাগাদ। পাতিয়ালার নিউ নভ জেলের ভিতর থেকে উদ্ধার হয় মহিন্দরের রক্তাক্ত দেহ। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুই সহবন্দি গুরুসেওয়াক সিং ও মনিন্দর সিংয়ের সঙ্গে হাতাহাতি শুরু হয় মহিন্দরের। জানলা থেকে শিক খুলে মহিন্দরকে এলোপাথাড়ি মারতে থাকে দু'জন। ছুটে এসে তাঁকে উদ্ধার করেন জেলের ওয়ার্ডেন ও পুলিশ কর্মীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় মহিন্দরের। শিখ ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় ২০১৫ সালে উত্তপ্ত হয়ে ওঠে পঞ্জাবের ফরিদপুর জেলার বারগারি এলাকা। শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিবের ছেঁড়া বেশ কিছু পাতা পড়ে থাকতে দেখা যায় এলাকায়। সেটা দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় শিখরা। পবিত্র ধর্মগ্রন্থের এই অবমাননার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। আন্দোলন বৃহত্তর আকার নেয়। সপ্তাহ খানেক ধরে পঞ্জাবের বিভিন্ন সড়ক পথ অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের। গুলিতে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর। আহত হন বহু মানুষ। জায়গায় জায়গায় শুরু হয় প্রতিবাদ মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্য সরকার। এই অবমাননার ঘটনায় ধরপাকড়ও চলে। গ্রেফতার হন মহিন্দর পাল বিট্টু। পুলিশ জানিয়েছে, মহিন্দরের বিরুদ্ধে মামলা চলছিল। এই অবস্থাতেই খুন করা হয় তাঁকে। কী কারণে তাঁর উপর এই আক্রোশ সেটা এখনও জানা যায়নি। তবে এই ঘটনা থেকে ফের একবার দাঙ্গা হতে পারে বলেই আশঙ্কা করছে পুলিশ। জেলের সুপার ও ব্যারাক-ইন-চার্জকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়া হবে। রাজ্যে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন তিনি।

```