Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরবঙ্গে জঙ্গি হামলার ছক? একাধিক ট্রেন, স্টেশনে বাড়ানো হল নিরাপত্তা

রেললাইনে জিআরপির সঙ্গে আরপিএফের যৌথ নজরদারি চলছে। প্রত্যেক স্টেশন মাস্টারকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।  

উত্তরবঙ্গে জঙ্গি হামলার ছক? একাধিক ট্রেন, স্টেশনে বাড়ানো হল নিরাপত্তা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 September 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাসে দেশে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু রেল কর্তৃপক্ষ কখনই বলেনি যে নাশকতার কোনও আতঙ্ক আছে। কিন্তু এবার সেই আতঙ্কই ধেয়ে এল। উত্তরবঙ্গের একাধিক ট্রেন, রেল স্টেশনে জঙ্গি হামলা হতে পারে বলে 'তথ্য' এসেছে বলে খবর। তাই ইতিমধ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে রেল পুলিশের তরফে। বিভিন্ন স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছে কেন্দ্রের তরফেও একটি সতর্কবার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, উত্তরবঙ্গের রেল ব্যবস্থায় নাশকতার ছক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও ট্রেনগুলিতে হামলার শঙ্কা আছে। তাই যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এরপরই প্রস্তুতি শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেললাইনে জিআরপির সঙ্গে আরপিএফের যৌথ নজরদারি চলছে। প্রত্যেক স্টেশন মাস্টারকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।  

উত্তরবঙ্গের একাধিক জনবহুল স্টেশনগুলিতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে জিআরপি, আরপিএফ। ট্রেনগুলিতেও প্রশিক্ষণপ্রান্ত কুকুর দিয়ে তল্লাশি চালানো শুরু হয়েছে। যদিও রেল পুলিশের কাছে এই 'জঙ্গি হামলার' তথ্য কে বা কারা পাঠিয়েছে তা স্পষ্ট হয়নি এখনও। কিন্তু বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এই 'তথ্য' পাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেছেন। 

সাম্প্রতিক সময়ে বাংলা ছাড়াও অন্যান্য রাজ্যে রেল দুর্ঘটনা ঘটেছে। কোনও সময়ে দেখা গেছে ট্রেন লাইনে সিমেন্টের চাঁই রাখা, আবার কোথাও সিলিন্ডারের সঙ্গে পেট্রোল রাখা। যদিও কোনও ঘটনায় জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নয় বলেই স্পষ্ট করেছে রেল কর্তৃপক্ষ। বরং তাঁদের দাবি, রেল লাইনের ধারে থাকা মানুষজন নিজেদের ফুর্তির জন্য এই ধরনের কাজ করে। কিন্তু উত্তরবঙ্গে রেল নিয়ে যে 'তথ্য' আসার কথা বলা হচ্ছে, তা উদ্বেগজনক বটেই। 


```