Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ফের জ্বলে উঠল মণিপুর, এবার প্রতিবাদের আগুন ইম্ফলে! গভীর রাতে কাঁদানে গ্যাস ছুড়ে ভিড় সরাল সেনা

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে ফের নতুন করে জ্বলে উঠল ক্ষোভের আগুন। রাজধানী ইম্ফলে রাতভর চলল সেনা-প্রতিবাদী সংঘর্ষ। শেষে উত্তেজিত ভিড়কে সরাতে শেষমেশ কাঁদানে গ্যাসও ছুড়তে হল সেনাকে। ঠিক কী নিয়ে নতুন করে হিংসার সূত্রপাত? জানা গেছে, মণিপুরে

ফের জ্বলে উঠল মণিপুর, এবার প্রতিবাদের আগুন ইম্ফলে! গভীর রাতে কাঁদানে গ্যাস ছুড়ে ভিড় সরাল সেনা

শেষ আপডেট: 30 June 2023 03:44

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে ফের নতুন করে জ্বলে উঠল ক্ষোভের আগুন। রাজধানী ইম্ফলে রাতভর চলল সেনা-প্রতিবাদী সংঘর্ষ। শেষে উত্তেজিত ভিড়কে সরাতে শেষমেশ কাঁদানে গ্যাসও ছুড়তে হল সেনাকে।

ঠিক কী নিয়ে নতুন করে হিংসার সূত্রপাত?

জানা গেছে, মণিপুরের কাংপোকপি জেলায় দুষ্কৃতী গুলিতে নিহত হয়েছেন এক প্রাক্তন নৌসেনা। তাঁকে শ্রদ্ধা জানাতেই ইম্ফলে জড়ো হয়েছিলেন বহু মানুষ। নিহত ওই অফিসারের দেহ ইম্ফলের বাজার এলাকায় আনা হয় প্রথমে। সেনা সূত্রের খবর, এরপরে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাড়ির সামনে দিয়ে মিছিল করে মৃতদেহটি নিয়ে যাওয়ার সময়ে আচমকাই ফুঁসে ওঠে উন্মত্ত জনতা। শুরু হয় মারদাঙ্গা, জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পৌঁছয় সেনা এবং পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করা হয় এর পরে।

গতকাল, বৃহস্পতিবার ভারতীয় সেনা টুইট করে, মণিপুরের হারাওথেল গ্রামে টহল দেওয়ার সময়ে হঠাৎই ভোরের দিকে সেনা অফিসারদের গুলি করেঅজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় তারাও। সেই গুলির লড়াইয়েই নিহত হন ওই নৌসেনা অফিসার।

https://twitter.com/Spearcorps/status/1674342902477262848

'আমার ছেলের মুখে আরবের ছাপ দেখেছিল ওই পুলিশ!' অভিযোগ নিহত ফরাসি কিশোরের মায়ের


```