Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়সড় নাশকতার আশঙ্কা উপত্যকায়, রাজৌরিতে আইইডি নিষ্ক্রিয় করল সেনা

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই ফের অশান্ত উপত্যকা। বড়সড় জঙ্গি নাশকতার আশঙ্কায় জারি হলো হাই অ্যালার্ট। সোমবার রাজৌরির কেল্লার চকের কাছে আইইডি নিষ্ক্রিয় করল সেনা। সূত্রের খবর, সেনা কনভয় যাওয়ার রাস্তাতেই পোঁতা ছিল সেগুলো। গোপন সূত্রে খবর পেয়ে,

বড়সড় নাশকতার আশঙ্কা উপত্যকায়, রাজৌরিতে আইইডি নিষ্ক্রিয় করল সেনা

শেষ আপডেট: 26 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই ফের অশান্ত উপত্যকা। বড়সড় জঙ্গি নাশকতার আশঙ্কায় জারি হলো হাই অ্যালার্ট। সোমবার রাজৌরির কেল্লার চকের কাছে আইইডি নিষ্ক্রিয় করল সেনা। সূত্রের খবর, সেনা কনভয় যাওয়ার রাস্তাতেই পোঁতা ছিল সেগুলো। গোপন সূত্রে খবর পেয়ে, তড়িঘড়ি সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। সেনা সূত্রে খবর, মূল সড়কের কোনও একটা জায়গায় বিস্ফোরক পোঁতা আছে সেটা আগেই খবর পেয়েছিল সেনা। এ দিন সকালে রাজৌরির কেল্লার চকের কাছে ওই এলাকায় আইইডি নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে জম্মু-রাজৌরি জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের সড়কপথে যাতায়াত শুরু হয়। জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ) জানিয়েছিল, ভোটের ফলাফল প্রকাশের দিন বা তার পরে জঙ্গি নাশকতা হতে পারে উপত্যকায়।  শ্রীনগরর ও অবন্তীপোরার একাধিক জায়গায় চলতে পারে জঙ্গি নাশকতা। এখানকার বায়ু সেনা ঘাঁটিগুলি জঙ্গিদের প্রাথমিক লক্ষ্য। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই উপত্যকায় তোলপাড় করে চলছে জঙ্গি নিধন অভিযান। বাড়ি বাড়ি গিয়ে চলছে ধরপাকড়। কখনও পুলওয়ামার ত্রাল, কখনও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে দফায় দফায় চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই।  গত মাসেই পুলওয়ামার লসিপোরায় চার লস্কর জঙ্গিকে খতম করেছে সেনা। গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর মেন্ধরে আইইডি বিস্ফোরণে প্রাণ গিয়েছিল সাত জওয়ানের।

```