Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেকেন্দ্রাবাদের সেদিনের হিংসার ‘মাস্টারমাইন্ড’ প্রাক্তন সেনাকর্তা! গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ‘অগ্নিপথ’ বিরোধী আন্দোলন চরম আকার নেয় শুক্রবার (Secunderabad Violence)। বিক্ষোভ ঠেকাতে গুলি চালায় পুলিশ, তাতে নিহত হন এক যুবক। সেদিনের সেই হিংসাত্মক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করল পু

সেকেন্দ্রাবাদের সেদিনের হিংসার ‘মাস্টারমাইন্ড’ প্রাক্তন সেনাকর্তা! গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 19 June 2022 04:41

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ‘অগ্নিপথ’ বিরোধী আন্দোলন চরম আকার নেয় শুক্রবার (Secunderabad Violence)। বিক্ষোভ ঠেকাতে গুলি চালায় পুলিশ, তাতে নিহত হন এক যুবক। সেদিনের সেই হিংসাত্মক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করল পুলিশ (mastermind arrested)।

জানা গেছে ধৃতের নাম আভুলা সুব্বা রাও। তিনি একজন প্রাক্তন সেনাকর্তা। তিনিই হোয়াটসঅ্যাপে হিংসাত্মক বিক্ষোভের ‘নকশা’ তৈরি করেছিলেন বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে তিনি একটি গ্রুপ খুলেছিলেন। সেখানেই পরিকল্পনা সাজিয়েছিলেন কীভাবে কোন পথে এগোবে আন্দোলন।

জানা গেছে ওই ব্যক্তি নিজে একজন প্রাক্তন সেনাকর্তা। বর্তমানে তিনি হায়দরাবাদে ট্রেনিং অ্যাকাডেমি চালান। গত কয়েক বছরে অন্তত ৭টি ট্রেনিং অ্যাকাডেমি খুলেছেন তিনি।

শুক্রবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের হিংসায় পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৯ বছরের এক তরুণের। সেদিন কেন্দ্র সরকারের ঘোষিত ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছিল রেল স্টেশনে। পরের পর ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। ভাঙচুর করা হচ্ছিল স্টেশনেও। বিক্ষোভ মারাত্মক আকার নিলে গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় এক তরুণের। সেদিনের হিংসায় অভিযুক্ত অনেককে আটক করেছিল পুলিশ। শনিবার গ্রেফতার করা হয় ‘মাস্টারমাইন্ড’কে।  


```