Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আতিক হত্যার পর যোগীরাজ্যের ৭৫ জেলায় ১৪৪ ধারা জারি, সব পার্টির অফিসে কেন্দ্রীয় বাহিনী

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার আতিক (Atiq Ahmed) এবং আশরাফকে পুলিশের সামনে গুলি করে হত্যার পর তোলপাড় পড়ে গিয়েছে গোটা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) জুড়ে। জোড়া খুনের এক ঘণ্টার মধ্যে গোটা উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ১৪৪ ধারা (Section 144) জারি করেছে

আতিক হত্যার পর যোগীরাজ্যের ৭৫ জেলায় ১৪৪ ধারা জারি, সব পার্টির অফিসে কেন্দ্রীয় বাহিনী

শেষ আপডেট: 16 April 2023 02:11

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার আতিক (Atiq Ahmed) এবং আশরাফকে পুলিশের সামনে গুলি করে হত্যার পর তোলপাড় পড়ে গিয়েছে গোটা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) জুড়ে। জোড়া খুনের এক ঘণ্টার মধ্যে গোটা উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ১৪৪ ধারা (Section 144) জারি করেছে পুলিশ। সেইসঙ্গে নিরাপত্তা বাড়ানো হয়েছে সব রাজনৈতিক দলের জেলা ও রাজ্য কার্যালয়গুলিতে। বিজেপি, এসপি, বসপা, কংগ্রেস— সব দলের পার্টি অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

https://twitter.com/ANI/status/1647318743842803712?s=20

দু’দিন আগেই গ্যাংস্টার আতিকের ছেলে আসাদ ও তাঁর সঙ্গী গুলামকে এনকাউন্টারে মেরে ফেলেছিল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার দুপুরেই আসাদের কবর হয়েছে। এরপর রাতেই খুন হয়ে যান বাবা-কাকা।

আতিক এবং আশরাফকে জেল থেকে মেডিক্যাল করানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। পুলিশের গাড়ি থেকে নামার পর হাসপাতাল চত্বরে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। পরনে ছিল সাদা সুতির ঢোলা একটা জামা। মাথায় বাঁধা ছিল সাদা কাপড়। সেই সময়েই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় আতিককে। সেইসঙ্গে ভাই আশরাফকেও গুলি করে মেরে ফেলা হয়।

গোটা ঘটনায় যোগীর পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ উঠে গিয়েছে। হেফাজতে থাকা দুই গ্যাংস্টার খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। প্রয়াগরাজে পৌঁছেছেন উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ কর্তারা।

এমনিতে পুলিশি এনকাউন্টার নিয়ে মানবাধিকার সংগঠনগুলি যাই বলুক না কেন যোগী আদিত্যনাথদের এ ব্যাপারে বিরাট গর্ব রয়েছে। তাঁরা মনে করেন, এভাবেই অভিযুক্তদের নিকেশ করা উচিত। এমনকী বুলডোজার দিয়ে বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়াও এখন উত্তরপ্রদেশের চেনা ছবি। তবে আতিক এবং আশরাফকে হত্যা যোগীর পুলিশকেই বিড়ম্বনায় ফেলে দিয়েছে।

আতিক-আশরাফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে পরপর গুলি, ঘিরে আছে পুলিশ, মিডিয়া! যোগী রাজ্যে বেনজির কাণ্ড


```